Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মন্ত্রীসভা ভেঙ্গে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার জন্যে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি আহবান ড. ওসমান ফারুকের

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: January 24, 2015 | 11:48 PM

নিউইয়র্ক : অবিলম্বে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রীসভা ভেঙ্গে দিয়ে সকলের অংশগ্রণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণার জন্যে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির সহসভাপতি এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। নিউইয়র্কে ‘বাংলাদেশের বর্তমান সংকট এবং উত্তরনের দিক নির্দেশনা’ শীর্ষক এক আলোচনায় বাংলাদেশে চলমান আন্দোলনের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করে চলমান সংকট উত্তরণে ১৩ টি প্রস্তাব গ্রহণ করা হয়। ২২ জানুয়ারি বৃস্পতিবার রাতে অনুষ্ঠিত এ সেমিনারের সঞ্চালন করেন বাংলাদেশ জার্নালিষ্টস এন্ড রাইটার্স এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক টাইম টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিএনপি নেতা ও লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী।
সভায় মূল আলোচনা শুরু করেন অধ্যাপক ড. মাহফুজ আর চৌধুরী। তিনি বাংলাদেশে জ্বালাও-পোড়াও-অবরোধের রাজনীতির জন্যে প্রধান দুই দলকেই দায়ী করেন। রাজনীতিকদের মধ্যে সত্যিকারের দেশপ্রেম জাগ্রত না হওয়া পর্যন্ত জনগণের ভোগান্তি দূর হবে না বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় আরো অংশ নেন দৈনিক নয়াদিগন্তের নিয়মিত কলামিস্ট ডা. মীনা ফারাহ। মঞ্চে উপবেশনকারিদের মধ্যে আরো ছিলেন বিএনপি নেতা মো. বশির, আকতার হোসেন বাদল, শরাফত হোসেন বাবু, জসীম ভূইয়া এবং জাসাস কেন্দ্রীয় কমিটির নেতা ও কন্ঠশিল্পী বেবী নাজনীন।
ড. ওসমান ফারুক বলেন, বাংলাদেশে অবিলম্বে নয়া নির্বাচনের পথ সুগম করতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী তপসিল ঘোষণা করতে হবে। অন্যথায় বেগম জিয়ার নেতৃত্বে চলমান অবরোধ অব্যাহত থাকবে। তিনি বলেন, অইয়ুব-ইয়াহিয়ারাও পারেনি ক্ষমতা আঁকড়ে রাখতে। জনতার রোষে শেখ হাসিনার গদি তছনছ হয়ে যাওয়া এখন কেবলই সময়ের ব্যাপার।
আলোচনার পর সর্বসম্মতভাবে গৃহিত প্রস্তাবের মধ্যে রয়েছে, বিরোধী দল দমন-নির্যাতন পরিহার করে গ্রেফতারকৃত সকল রাজবন্দির মুক্তি, বাংলাদেশে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, খালেদা জিয়ার গতিবিধি নিয়ন্ত্রণের যে নীতি অবলম্বন করা হয়েছে তা থেকে সরকারকে বিরত হতে হবে, র‌্যাব, বিজিবি এবং পুলিশকে দলীয় কাজে ব্যবহার বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে এ ৩ বাহিনীর হাতে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, বিচার বিভাগকে নিরপেক্ষভাবে কাজের নিশ্চয়তা দিতে হবে, মিডিয়া নিয়ন্ত্রণের স্বৈরাচারি মনোভাব পরিহার করতে হবে ইত্যাদি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV