Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভারত সফররত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার জন্য ১০০ শাড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: January 25, 2015 | 3:22 PM

ভারত সফররত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে হাতে বোনা ১০০টি বেনারসি শাড়ি দেওয়া হবে। এ জন্য কয়েক মাস ধরেই কাজ করছেন পবিত্র শহর বলে পরিচিত বারানসির তাঁতশিল্পীরা। তাঁদের ধারণা, এ নিয়ে যে প্রচার পাওয়া যাবে, তাতে ঐতিহ্যবাহী বেনারসি শাড়িশিল্পের হাল ফিরবে। খবর এএফপির।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গতকাল রোববার ভারতে এসেছেন তাঁর স্ত্রী মিশেল ওবামাও। তিনি এসেছেন ভারতীয় ডিজাইনার বিভু মহাপাত্রের তৈরি করা পোশাক পরে।
মিশেলের হাতে শাড়ি তুলে দিতে বারানসির তাঁতশিল্পীরা দুই মাস ধরে কাজ করছেন বলে গতকাল জানান স্থানীয় ব্যবসায়ী পারভেজ মতিন। তিন পুরুষ ধরে বেনারসি শাড়ির ব্যবসা করছে মতিনের পরিবার। তিনি বলেন, ‘খাঁটি সোনা ও রুপার সুতা দিয়ে মিশেলের শাড়ি তৈরি করা হচ্ছে। আমাদের শিল্পীরা হাতের ছোঁয়ায় এসব শাড়ি তৈরি করছেন। হাতে তৈরি পোশাকের প্রতি ফার্স্ট লেডির অনুরাগ আমরা জানি। তাই তাঁর জন্য এগুলো তৈরি হচ্ছে।’
মিশেলের জন্য পারভেজ মতিন যেসব শাড়ি তৈরি করেছেন, সেগুলোর দাম কমপক্ষে দেড় লাখ রুপি।
বারানসি শহরের শাড়িশিল্প কম দামি চীনা সুতার দাপটে ধুঁকছে। কিছুদিনের মধ্যে এই শিল্প বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। মতিন বলেন, ‘আমাদের শাড়িশিল্পের অবস্থা বেশ খারাপ। মিশেল ওবামাকে শাড়ি উপহার দেওয়ার ফলে আমাদের সমস্যাগুলো তুলে ধরা সহজ হবে। তিনি যদি আমাদের শাড়ি পছন্দ করেন এবং পরেন, তাহলে দুটো কাজই হবে।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV