Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের অধিকাংশ থাকেন যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: January 26, 2015 | 10:34 AM

বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের অধিকাংশ থাকেন যুক্তরাষ্ট্রে। এশিয়ার মধ্যে এই সংখ্যা জাপানে সবচেয়ে বেশি।
ক্রেডিট সুইস ব্যাংকের এক গবেষণা বলছে বিশ্বে এ মুহূর্তে ৪৭ মিলিয়ন বা চার কোটি সত্তর লাখ মানুষ রয়েছেন যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ কমপক্ষে ৭৮৯,০০০ মার্কিন ডলার।
সবচেয়ে ধনী এই ৪৭ মিলিয়ন মানুষের মধ্যে ১৮ মিলিয়নই থাকেন যুক্তরাষ্ট্রে।
ইউরোপের মধ্যে অতি ধনীর সংখ্যা সবচেয়ে বেশি ফ্রান্সে– পঁয়ত্রিশ লাখ। ব্রিটেনে এ সংখ্যা ২৯ লাখ।
মজার ব্যাপার জার্মানির অর্থনীতি ইউরোপের মধ্যে সবচেয়ে সবল হওয়ার পরেও, অতি ধনীর সংখ্যা এখানে ফ্রান্স বা ব্রিটেনের তুলনায় কম। বিশ্বের অতি ধনী ৪৭ মিলিয়নের মধ্যে জার্মানের সংখ্যা ২.৮ মিলিয়ন বা ২৮ লাখ। এর কারণ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সের তুলনায় জার্মানির ধনীদের স্থাবর সম্পত্তি কম, তাদের বাড়ির মালিকানা অপেক্ষাকৃত কম।
এশিয়ার অধিকাংশ ধনী জাপান, চীনে
বিশ্বের অতি ধনীদের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরে জাপানে, ৪০ লাখ।
এশিয়ার আরেকটি দেশে উল্লেখযোগ্য সংখ্যায় ধনী লোক রয়েছে–কম্যুনিস্ট চীনে। সেদেশে এই সংখ্যা ১৬ লাখ।
তবে জনসংখ্যার তুলনায় সবচেয়ে সুইজারল্যান্ডে ধনীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রতি দশজন সুইস নাগরিকের একজন ৭৯৮,০০০ ডলারের বেশি সম্পদের মালিক।
তবে জীবনযাত্রার ব্যয়ের হিসাব বিবেচনায় নিলে ৭৯৮,০০০ ডলারের মালিক হলেও অনেকেই হয়ত নিজেকে অতি ধনী মানতে রাজী হবেন না।
যেমন কেউ যদি লন্ডন শহরের কেন্দ্রে থাকেন, তাহলে এই টাকা দিয়ে আপনি এক বেডরুমের একটি ফ্লাটও হয়তো কিনতে পারবে না। বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV