Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নির্মমভাবে মানুষ হত্যার প্রতিবাদে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: January 27, 2015 | 10:53 AM

নিউইয়র্ক : বিএনপি-জামায়াত কর্তৃক হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নির্মমভাবে মানুষ হত্যার প্রতিবাদে স্থানীয় সময় ২৬ জানুয়ারি সোমবার জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিরীহ জনগণকে পুড়িয়ে মারার জন্য অবিলম্বে ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

US AL
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, মোঃ লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, হাজী এনাম, সোলেমান আলী, তৈয়বুর রহমান টনি, শাহানারা রহমান, সেফু রহমান, মজিবুল মাওলা, আবুল হোসেন, শহীদ কামরুল ইসলাম হীরা, আবদুল হামিদ, রমেশ নাথ, এম এ আলম বিপ্লব, তোফায়েল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম নজরুল, আবু তাহের, এ কে চৌধুরী, মোঃ লিটন, কোরবান আলী, মোহাম্মদ আলম, নজমুল ইসলাম, মোঃ বেলাল, আব্দুস সালাম, আব্দুল হান্নান, মোঃ বেলাল, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সহ-সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রব খান জামাল, প্রচার সম্পাদক গণেশ কীর্তনীয়া, নিউইয়র্ক স্টেট যুবলীগের সহ-সভাপতি রিন্টু লাল দাস, সাধারণ সম্পাদক সেবুল মিয়া ও যুগ্ম সম্পাদক রহিমুজ্জামান সুমন, ব্রুকলীন যুবলীগের সহ-সভাপতি মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য মোঃ মারশাল। যুক্তরাষ্ট্র কৃষকলীগ সাধারণ সম্পাদক আলী আক্কাস, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের শাহনাজ মমতাজ, জাহানারা আখতার, ফরিদা ইয়াসমিন, রুমানা আখতার, নুরুন্নাহার বেগম, সবিতা দাস, রুমা ইসলাম, সাথী বেগম, নিলুফার ইয়াসমীন, ইশরাত জাহান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, লস্কর জুয়েল, এম এ আলম, ইলিয়র রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাখাওয়াত বিশ্বাস, দুরুদ মিয়া রণেল, সুবল দেব নাথ, কবির আলী, আনিসুজ্জামান সবুজ, অতুল প্রসাদ রায়, সোহেল আহমেদ, মোঃ তুরাণ, ছাত্রলীগের সভাপতি জে এ জয়, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, গোলাম মোস্তফা, রায়হান, জনি, নাহিদ জামান প্রমুখ।
জরুরী অবস্থা ও প্রতিকুল তুষারপাত উপেক্ষা করেও জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামীলীগ নেতা-কর্মীরা প্রতিবাদ মুখর ছিলেন। সমাবেশ থেকে নেতৃবৃন্দ জাতিসংঘে স্মারকলিপি প্রদান করেন।

Juboleague-Mohila League
বক্তারা জনস্বার্থে অতিসত্বর অবরোধ বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান সরকারের কাছে।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। আন্দোলনের নামে এরা বাংলাদেশে সন্ত্রাস করে চলেছে। বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করা এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমকে ভ-ুল করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি-জামায়াত জোট।
তিনি বলেন, তাদের অযৌক্তিক দাবি কখনো মানা হবে না। বাংলাদেশে নির্বাচন হবে বর্তমান সরকারের ৫ বছর পূর্তির পর। এর আগে কোন নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। মানুষ সন্ত্রাস চায় না শান্তি চায়। শেখ হাসিনা সরকারের সময়েই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV