Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে শীতার্ত মানুষের সাহয্যার্থে উত্তরবঙ্গ ফাউন্ডেশন ও হবিগঞ্জ সমিতি’র অর্থ সংগ্রহ : প্রবাসের সংগঠনগুলো নীরব!

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: January 27, 2015 | 1:28 PM

নিউইয়র্ক: ষড়ঋতুর বাংলাদেশে পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল। শীতে কাঁপছে বাংলাদেশ বিশেষ করে দেশের উত্তরাঞ্চল। গেলো সপ্তাহে সমগ্র দেশে প্রচন্ড শীত অনুভূত হয়। এই শীতে দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে দরিদ্র খেটে-খাওয়া মানুষের দূর্ভোগের শেষ নেই। শীতের কষ্ট থেকে তাদের রক্ষা করতে শীত বস্ত্রের বিকল্প নেই। নিউইয়র্কের সচেতন প্রবাসী বাংলাদেশের প্রশ্ন এই শীতে প্রবাসীরা বিশেষ করে কমিউনিটির সংগঠনগুলো নীরব কেন? বছর জুড়ে চিত্তবিনোদনসহ নানা অনুষ্ঠানের জন্য হাহার হাজার ডলার ব্যয় হলেও দেশের দরিদ্র খেটে-খাওয়া মানুষের দূর্ভোগ লাঘবে প্রবাসীদের তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। অবশ্য নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইন্্ক ও হবিগঞ্জ সদর সমিতি দেশের উত্তরাঞ্চলের মানুষের সাহায্যার্থে উদ্যোগী হয়েছেন। সংগ্রহ করছেন অর্থ। যা কমিউনিটিতে প্রশংসিত হয়েছে।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্্ক এবং কমিউনিটির উল্লেখযোগ্য সামাজিক সংগঠনগুলোর মধ্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্্ক, বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ ইন্্ক, চট্টগ্রাম এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক, বৃহত্তর কুমিল্লা সমিতি ইন্্ক, সিলেট সদর সমিতি, কোম্পানীগঞ্জ এসোসিয়েশন, সন্দ্বীপ সোসাইটি প্রভৃতি সংগঠনসহ দেড় শতাধিক সংগঠনের কার্যক্রম থাকলেও হাতেগোনা কয়েকটি সংগঠন ছাড়া কোন সংগঠনের পক্ষ থেকে চলতি বছর দেশের দূর্গত মানুষের সাহায্যে কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ

NBF-2এদিকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইন্্ক প্রতি বছরের মতো চলতি বছরও উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের সাহাযার্থ্যে নগদ অর্থ সংগ্রহ কর্মসূচী নিয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ আর ‘চার ডলারের বিনিময়ে একটি কম্বল’ এই শ্লোগান নিয়ে সংগঠনটি তাদের কর্মসূচী এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কুইন্সের জ্যামাইকা এলাকা থেকে সংগঠনের কর্মকর্তারা অর্থ সংগ্রহ করেছেন। এই কর্মসূচীর সাথে একাত্ততা ঘোষণা করেছেন বাংলাদেশ সোসাইটি ইন্্ক’র সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ফাউন্ডেশনের এই কর্মসূচী সফল করতে সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির আলী খান পলকে আহ্বায়ক, উপদেষ্টা ডা. মোহাম্মদ হামিদুজ্জামানকে চেয়ারম্যান ও সহ সভাপতি ডা. মোহাম্মদ এ লতিফকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কো-চেয়ারম্যান ডা. সি এম হাসান আর চীফ কো-অর্ডিনেটর নার্গিস আহমেদ এবং কো-অর্ডিনেটরবৃন্দ হচ্ছেন যথাক্রমে ডা. মাসুদুল হাসান, আজিজুল হক মুন্না, নূর ইসলাম বর্ষণ ও জহিরুল হক টুকু।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোজাফ্্ফর হোসেন জানান, চলতি বছর উত্তবঙ্গের ১৬টি জেলা ছাড়াও বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার মানুষকে শীতবস্ত্র প্রদান কর্মসূচীর আওতায় আনা হয়েছে। ইতিমধ্যেই জ্যামাইকার হিলসাইড এভিনিউ’র ফুটপাতে দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। অর্থ সংগ্রহ করার হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) ও দারুস সালাম মসজিদের মুসল্লীদের কাছ থেকে। আরো মসজিদ থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। জেএমসি থেকে এক হাজার ৭০০ ডলার আর দারুস সালাম থেকে ৭০০ ডলার সংগ্রহ করা হয়েছে। এছাড়া এক্সিট রিয়েটির দুই ব্যবসায়ীদের কাছ থেকে ২০০ কম্বল অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২৫ জানুয়ারী রোববার জ্যাকসন হাইটসে দেশের শীতার্ত মানুষের সাহায্যার্থে উদ্ধুদ্ধকরণ সমাবেশের আয়োজন করা হয়।

NBF-3ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান বলেন, দেশের শীতার্ত মানুষের জন্য আমাদের অর্থ সংগ্রহ অভিযান চলছে। এই কর্মসুচীকে প্রবাসী বাংলাদেশের উদ্ভুদ্ধ করতেই জ্যাকসন হাইটসে র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। তিনি বলেন, সসমাবেশে যোগদানকারী দুই প্রবাসী ৫০০ ও ২০০ ডলারের চেক অনুদান দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। তিনি প্রবাসীদেরকে দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

মোজাফ্্ফর হোসেন বলেন, প্রবাস থেকে অর্থ সংগ্রহের পর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমুদয় অর্থের হিসেব জানানো হবে। এছাড়া সংগৃহীত অর্থ দিয়ে ঢাকা থেকে সুলভ মূল্যে কম্বল ক্রয় করে তা শীতার্ত জনগণের মাছে বিতরণ করা হবে। এজন্য ইতিমধ্যেই ঢাকায় একাধিক গার্মেন্টস ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হয়েছে। যাতে সুলভ মূল্যে ভালো কম্বল পাওয়া যায়।

হবিগঞ্জ সদর সমিতি

অপরদিকে হবিগঞ্জ সদর সমিতির পক্ষ থেকে অতি সম্প্রতি হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অর্থিক সহায়তা প্রদান করেছে। এ উপলক্ষ্যে হবিগঞ্জ প্রেসক্লাব মিলানায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাভোকেট আলহাজ আবু জহির এমপি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৩২০টি অসহায় পরিবারের লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পরভেজ আহমেদকে ৩০ হাজার টাকা অর্থিক অনুদান প্রদান করা হয়।

এব্যাপারে টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ইন্্ক’র সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান আপেল বলেন, আপাতত: দেশের শীতার্ত মানুষের জন্য সমিতির কোন কর্মসূচী না থাকলেও আমরা প্রবাসী টাঙ্গাইলবাসীরা বিগত কয়েক বছর ধরে টাঙ্গাইল জেলার মেধাবী অথচ গরীব শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর অর্থিক সহায়তা দিয়ে আসছি। তবে ভবিষ্যতে দেশের শীতার্ত মানুষের জন্য সাধ্যমত সাহায্য-সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, এমন উদ্যেগ অবশ্যই প্রশংসার দাবী রাখে।

শীর্তাত মানুষের সাহয্যার্থে ব্যতিক্রমধর্মী র‌্যালী ও সমাবেশ নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের

এদিকে ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহিমুল হুদা প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: নিউইর্য়কের অন্যতম বৃহৎ সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো শীর্তাত মানুষের সাহয্যার্থে এক ব্যতিক্রমধর্মী র‌্যালী ও সমাবেশ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২৫ জানুয়ারী রোববার অনুষ্ঠিত র‌্যালি ও সমাবেশ দেশী-বিদেশী সকলের নজর কেড়েছে। র‌্যালীতে নিউইয়র্কের মুলধারার রাজনীতিক, সাহিত্যিক, শিল্পী, কবি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্ততা জ্ঞাপন করেন।

নর্থ বেঙ্গল ফাউন্ডেশন বাংলাদেশের শীতার্ত মানুষের সাহাযার্থে কম্বল ও শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগ দেশে ও প্রবাসে ব্যাপক সাড়া জাগিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন নর্থ বেঙ্গলের এই উদ্যোগে ইতোমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রোববারের র‌্যালী ও সমাবেশে অংশ নেন মূলধারার রাজনীতিক এডভোকেট এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কনু, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার মিতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিএনপি যুক্তরাষ্ট্র শাখার দুই নেতা গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলমনাই এসোসিয়েশনের সভাপতি হযরত আলী, মহিলা সংগঠন আভা’র সভাপতি মেহের চৌধুরী, মোহাম্মদীয়া মসজিদের ইমাম এম. কাইয়ুম, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরী, সাহিত্য সম্পাদক এলিন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান ভুইয়া, সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ইষ্ট ওয়েষ্ট কোচিংয়ের পরিচালক মোশাররফ হোসেন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, প্যারেন্টস ক্লাবের সভাপতি উম্মে কুলসুম পপি, বৃহত্তর রাজশাহী এসোসিয়েশনের সভাপতি মরিুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা এসোসিয়েশনের মোস্তফা কামাল মিল্টন, গাইবান্দা জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহাজান সরকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ,কে, বারী, সফিকুর রহমান, নীলফামারীর হাসানুজ্জামান হীরা, হাবিবুল হক, জামান চৌধুরী ও বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সিরাজ উদ্দিন সোহাগ।

শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পি শাহ্ মাহবু, টিটো, চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, কানিজ আয়েশা, তানভীর শাহীন ও চম্পা কলি। সমাবেশে নতুন প্রজন্মের অনিকা হোসেনের বক্তব্য ও সাহায্যের আবেদন সকলের নজর কাড়ে। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এইচ মিয়া।

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নাসির খান পল, উপদেষ্টা আজিজুল হক মুন্না, নুর ইসলাম বর্ষন, আনোয়ার হোসেন ও দবিরুল ইসলাম, সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারন সম্পাদক রাকিবুজ্জামান খান তনু, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, ডা. এম এ লতিফ, ইঞ্জিনিয়ার আব্দুস সহীদ, কোষাধক্ষ্য আবু তাহের, যুগ্ম সম্পাদক শাহানা বেগম রিনা, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংস্কৃতিক সম্পাদক ডা. নার্গিস রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহর খান, সমাজ কল্যান সম্পাদক সুরাইয়া বি মনিরা, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার গিনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহিমুল হুদা প্রধান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আব্দুল মজিদ আকন্দ, নির্বাহী সদস্য মোতাহার হোসেন, শমসের আলী, ইঞ্জিনিয়ার এবি এম মিজানুল হাসান, জেলা কোর্ডিনেটর মঞ্জুর আলম রবিন, সাইদুর রহমান বেনু, আক্কাস আলী ও ওয়াকিল আহমেদ।ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV