Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ধর্মীয় বিভক্তি নিয়ে ভারতকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: January 27, 2015 | 4:44 PM

ভারত ছাড়ার আগ মুহূর্তে দেশটিকে ধর্মীয় বিভাজনের ব্যাপারে সতর্ক করে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ধর্মের ভিত্তিতে সমাজে বিভক্তি দেখা না দিলে ভারতের সাফল্য অব্যাহত থাকবে।
ভারতে তিন দিনের সফরের শেষ দিনে গতকাল মঙ্গলবার এ কথা বলেন ওবামা। তাঁর এ বক্তব্য ভারতের রাজনীতির এই সময়ের স্পর্শকাতর বিষয় হিন্দুত্ববাদীদের বিতর্কিত তৎপরতার দিকে আবার নজর ফিরিয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের রাজধানী নয়াদিল্লির সিরি ফোর্ট মিলনায়তনে গতকাল ভাষণে ওবামা বলেন, ‘সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত, প্রত্যেককে তার ধর্ম গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত।’
বৈচিত্র্যপূর্ণ ধর্ম-বর্ণ-সংস্কৃতির দেশ ভারতের দুই হাজার তরুণ-তরুণীর সামনে দেওয়া ভাষণে ওবামা বলেন, ধর্মের বিভক্তি ভারতকে গ্রাস না করলে দেশটির উন্নতি অনিবার্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারার অভিযোগে সরব দেশটির বিরোধী দলগুলো। গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে মোদির বিপুল বিজয়ের পেছনে ওই সংগঠনগুলোর বড় অবদান আছে। তবে বিষয়টি নিয়ে জাতীয়-আন্তর্জাতিক চাপের মুখে মোদি সম্প্রতি দলীয় সাংসদদের উসকানিমূলক কাজ ও মন্তব্য না করতে সতর্ক করে দেন।
কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের একজন সংখ্যালঘু বারাক ওবামা দেশটির নাগরিক হিসেবে তাঁর অভিজ্ঞতারও বর্ণনা দেন। বলেন, ‘একটা সময় গায়ের রঙের জন্য আমাকেও ভিন্নভাবে দেখা হতো। ধর্মীয় বিশ্বাসের কারণেও আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।’
ওবামা ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ওই অনুচ্ছেদ বলছে, প্রতিটি ভারতীয় নাগরিক মুক্তভাবে তার ধর্ম পালন করার অধিকার রাখে। ভারত ও যুক্তরাষ্ট্র দুটি দেশেই, সব দেশেই, মৌলিক অধিকার পালনের স্বাধীনতা রক্ষার দায়িত্ব সরকারের। তবে এই স্বাধীনতা রক্ষায় জনগণেরও দায়িত্ব আছে।’
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আরও বললেন, ‘সৌভাগ্যবশত আমরা সেই দেশ দুটিতেই বাস করি, যেখানে এক বাবুর্চির নাতি প্রেসিডেন্ট হতে পারে। দলিতের সন্তান প্রেসিডেন্ট হতে পারে। চা বিক্রেতা হতে পারে প্রধানমন্ত্রী।’
ভারতের ভিন্ন ধর্মের তিন বিশিষ্ট চরিত্রের কথা ওবামা তুলে ধরেন তাঁর বক্তৃতায়। ওবামার কথা, ‘ভারতের প্রত্যেক নাগরিক শাহরুখ খান, মেরি কোম, মিলখা সিংয়ের সাফল্য সমানভাবে উপভোগ করে। কেবল তাদের ধর্ম বা রঙের কারণে নয়।’
মার্কিন প্রেসিডেন্ট ৪০ মিনিটের ভাষণে বারকয়েক হিন্দি শব্দও উচ্চারণ করেন।
রিপাবলিকান নেতাদের নিয়ে সৌদিতে ওবামা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি আরবের নতুন বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাতের জন্য সে দেশে গিয়েছেন। ভারত সফর শেষে ওবামা প্রায় ৩০ জনের প্রতিনিধিদল নিয়ে গতকাল সন্ধ্যায় রিয়াদ পৌঁছেন। ওবামার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞ বিরোধী রিপাবলিকান দলের একাধিক বর্ষীয়ান নেতা। সদ্যপ্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে পুরোনো মিত্র সৌদি আরবে গেছেন ওবামা।
হোয়াইট হাউস জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার এবং প্রেসিডেন্ট ফোর্ড ও বুশ প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেন্ট স্ক্রোক্রপ্ট ওবামার সফরসঙ্গী হয়েছেন। প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি, ওবামার পররাষ্ট্রনীতির সমালোচক জন ম্যাককেইন প্রমুখ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV