Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ম্যানহাটানে প্রথম বাংলা সাংস্কৃতিক স্কুল চালু

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: January 30, 2015 | 8:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের ম্যানহাটানে প্রথম বাংলা সাংস্কৃতিক স্কুল চালু হয়েছে। শিল্পকলা একাডেমী এবং ইউএসএ বাংলাদশেী অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে এ স্কুল প্রতিষ্ঠা লাভ করে। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য এর উপযোগিতার কথা তুলে ধরেন।


শিল্পকলা একাডেমির সভাপতি মনিকা রায়ের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশনের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টেট সিনেটর বিল পারকিন্স, সাবেক কাউন্সিল মেম্বার রবার্ট জ্যাকসন, ইস্ট হারলেম চেম্বার অব কমার্সের হেনরী এম শেলড্রন, বিশিষ্ট সাংবাদিক গীতিকার জীবন চৌধুরী, গীতিকার নাদিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন।

Manhattan_Bangla_School_1
কনসাল জেনারেল শামীম আহসান ‘ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বলেন, বাংলাদেশী কমিউনিটি বিশেষত তরুণ প্রজন্ম ও ছাত্রছাত্রীদের চিন্তা চেতনায় বাংলা ভাষা সাহিত্য সাংস্কৃতিক বিকাশ সাধনে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার। এ যাত্রায় ইউএসএ বাংলাদেশী অর্গাইনেজশন ও শিল্পকলা একাডেশী নতুন মাত্রা যোগ করেছে। সংগঠন দুটির যৌথ ব্যবস্থাপনায় বাংলা সাংস্কৃতিক স্কুলে নবযাত্রা সময়ের সবচেয়ে সাহসী পদক্ষেপ। তিনি বলেন, ম্যানহাটানে বাংলাদেশীদের সংখ্যা কম হলেও বাংলা স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস লক্ষ্য করছি তা ইতিহাস হয়ে থাকবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বাংলাভাষার প্রতি অনুরাগ সৃষ্টি ও আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ করা সহজ হবে। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাভাষা ও সংস্কৃতিকে তুলে ধরা সকল অভিভাবকের একান্ত কর্তব্য। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরারও আহ্বান জানান।Manhattan_Bangla_School_4
ইউএসএ বাংলাদেশী অর্গাইনেজশন ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কনসাল জেনারেল শামীম আহসান নিউইয়র্কের স্টেট সিনেটর বিল পারকিন্সকে ক্রেস্ট উপহার দেন।Manhattan_Bangla_School_6
ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশনের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব বলেন, প্রবাসে শিশুদের বাংলা শেখানোর কাজ কঠিন মনে হলেও এটা মোটেও কঠিন নয়। এজন্য অভিভাবকদেরই আগে উদ্যোগী হতে হবে। প্রতি ঘরে ঘরে নিজেদের সন্তানদের সাথে সব সময় বাংলায় কথা বলার চর্চা রাখতে হবে। তিনি বলেন, ‘ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুল’ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। এটা তখনই সফল হবে যখন ম্যানহাটানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তাদের সন্তানদের এ স্কুলে ভর্তি করাবেন। শিল্পকলা একাডেমির প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন বলেন, শিল্পকলা একাডেমির সামাজিক ও সাংস্কৃতিক সকল কর্মকা-ই সমর্থনযোগ্য। একাডেমির সভাপতি মনিকা রায় বলেন, শিল্পকলা একাডেমি শুধু গান-বাজনার জন্য নয়। এখান থেকে নতুন নতুন শিল্পী তৈরি করাটাও আমাদের দায়িত্ব। একাডেমির প্রথম পদক্ষেপ হিসেবে ‘ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুল’ চালু করা হলো বলে তিনি উল্লেখ করেন।

Manhattan_Bangla_School_2
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহর খান, পবিত্র গীতা পাঠ করেন প্রভাষ চক্রবর্তী। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিল্পীবৃন্দ। আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিশুশিল্পী সুমাইয়াহ সুখ। এরপর অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান হয়।
ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নবীগঞ্জ সমিতির সভাপতি আলহাজ কেরামত আলী, এড. মজিবুর রহমান, সাংবাদিক আকবর হায়দার কিরণ, রফিকুল ইসলাম, আজাদুল কবীর, সংগঠক আব্দুল্লাহ আল রেজা, শফিকুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সেক্রেটারী বাবলী হক, বাংলা স্কুলের শিক্ষক কবি আশরাফ হাসান, নুরুল আবেদীন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকালের নির্বাহী সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টাইম টিভির রিপোর্টার মো. শাহাদাত হোসাইন, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, ছাতক সমিতির সাধারণ সম্পাদক মালিক আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মো.মনির উদ্দিন, দীন মান্নান, সাজেদা আহমদে শিফা, সুরাইয়া আলী, শিল্পী মোহর খান, শ্রী প্রভাষ চক্রবর্তী প্রমুখ।

Manhattan_Bangla_School_5
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গোপন সাহা ও কাজী আশরাফ হাসান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ নেন শিল্পী মনিকা রায়, বাবলী হক, নাসরিন চৌধুরী, কৌশলী ইমা, কনিকা দাস, চন্দ্রা রায়, লিটন ফিলিপস, আফরোজা বেগম রোজী, মোহর খান, দিলরুবা আবেদিন ও শিশুশিল্পী সুমাইয়া সুখ। তবলায় ছিলেন তপন মোদক।
উল্লেখ্য, ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের স্থান প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন ও বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি আলমাছ আলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV