এবার শরীর থেকেই চার্জ হবে মোবাইল ফোন!
ধরুন আপনি অফিসে আছেন অথবা কোনো কাজে বাড়ির বাইরে৷ কিন্তু ভুলে গেছেন আপনার স্মার্টফোনের চার্জার আনতে৷ কিংবা ধরুন, চ্যাট করতে করতে মোবাইলের চার্জ শেষ হলে কি করবেন?
এই বিপত্তি থেকে মুক্তির সময় এসে গেছে৷ চার্জার লাগবে না, মানবশরীর থেকেই শক্তি নিয়েই চার্জ হবে মোবাইল ফোন৷ গবেষণাকারীরা জানিয়েছেন, নতুন প্রযুক্তির একটি ব্যাটারির সাহায্যে মোবাইল ফোনটি ব্যবহারকারীর শরীরের নড়াচড়া থেকেই চার্জ হবে৷ চলাফেরার সাথে সাথে বাড়তে থাকবে চার্জও৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই নয়া প্রযুক্তির ব্যাটারি তৈরি করেছেন। ‘থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রো কেমিক্যাল সাইকেল’ নামের বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে৷তবে গবেষণাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই এই ব্যাটারিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বাজারে আনা হচ্ছে না৷ গবেষণা পুরোপুরি শেষ হলেই এই ব্যাটারি বাজারে ছাড়া হবে ৷নয়া দিগন্ত
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!