Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

১০ লাখ মানুষের জিনগত তথ্য নেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: January 31, 2015 | 12:28 AM

প্রায় দশ লাখ মানুষের জেনেটিক ইনফরমেশন বা জিনগত তথ্য সংগ্রহ করে তথ্যের এক বিরাট ভাণ্ডার গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রতিটি মানুষের থেকে পাওয়া আলাদা আলাদা তথ্যের ভিত্তিতে আরো কার্যকর ওষুধ তৈরির লক্ষ্যেই এই কর্মযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আলাদাভাবে প্রতিটি রোগীকে আরো কার্যকরভাবে চিকিৎসা দেয়ার উদ্দেশ্য নিয়ে জিনগত তথ্যের এই ভাণ্ডার গড়ে তোলা হবে।

এই তথ্যভাণ্ডার গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে ১০ লাখ স্বেচ্ছাসেবীর থেকে নেয়া হবে জীনগত নমুনা।

ওবামা বলেছেন, তারা এমন একটি জাতি হতে চান যার ভাগ্য দুর্ঘটনা বা পরিস্থিতি দিয়ে নিয়ন্ত্রিত নয়।

নিজেদের ভাগ্য নিজেরাই পুনরায় নির্মাণ করে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

এই প্রকল্পের যাত্রা শুরু করতে প্রাথমিকভাবে ২০১৬ সালে ২১৫ মিলিয়ন ডলারের বাজেট ধরা হয়েছে।

তবে এই তথ্য ভাণ্ডারকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে এখন শুধু ক্যান্সারের জন্য আরো বেশি কার্যকরী ওষুধ তৈরির দিকেই মনোযোগ দেয়া হবে। সূত্র : বিবিসি/নয়া দিগন্ত

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV