ওবামা কেয়ার কারা পাবেন : অন্তর্ভুক্তির শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওবামা কেয়ার বা এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট এবং নিউইয়র্ক স্টেট অব হেল্থ ইনসিওরেন্স মার্কেট প্লেইস সম্পর্কে পুরো বুঝতে নিচের কিছু প্রশ্ন প্রায় সবার মনে জাগছে যার উত্তর এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হলঃ
“মিক্সড স্ট্যাটাস ফ্যামিলি” বলতে কি বুঝায়? “মিক্সড স্ট্যাটাস ফ্যামিলি” বলতে সেই সকল পরিবারগুলোকে বোঝায় যাতে ভিন্ন ভিন্ন সিটিজেনশিপ বা ইমিগ্রেশন স্ট্যাটাস এর লোকজন বসবাস করেন। মিক্সড স্ট্যাটাস ফ্যামিলির প্রত্যেকেই হয়তো ভিন্ন ভিন্ন হেল্থ ইনসিওরেন্স প্রোগ্রামের জন্য বিবেচিত হতে পারেন। যুক্তরাষ্ট্রের সকল সিটিজেন (নাগরিক) এবং যারা যারা বৈধভাবে এদেশে বাস করছেন, তারা মার্কেটপ্লেইস থেকে হেল্থ ইনসিওরেন্স, ট্যাক্স ক্রেডিট এবং সাবসিডিজ (ডিসকাউন্ট) এর জন্য আবেদন করতে পারবেন। অবৈধ ভাবে যারা বাস করছেন, তারা মার্কেটপ্লেইস এ আবেদন করতে পারবেন না, কিন্তু ইমারজেন্সি মেডিকেইড বা চাইল্ড হেল্থ প্লাস এর জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে, তিনি যদি পরিবারের প্রধান এবং পরিবারের প্রধান ট্যাক্স রিটার্ন ফাইলকারী হন, তাহলে পরিবারের যোগ্য সদস্যদের জন্য (যুক্তরাষ্ট্রের সিটিজেন ছেলে-মেয়ের জন্য) তিনি হয়তো হেল্থ ইনসিওরেন্স এর জন্য একটি আবেদন সম্পন্ন করতে পারবেন।
একজন আবেদনকারীর সিটিজেনশিপ (নাগরিকত্ব) বা ইমিগ্রেশন স্ট্যাটাস কিভাবে যাচাই করা হয়? গভর্নমেন্ট এর বিভিন্ন ডাটা (তথ্য) থেকে একজন আবেদনকারীর সিটিজেনশিপ (নাগরিকত্ব) বা ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করা হবে। হেল্থ ইনসিওরেন্স, ট্যাক্স ক্রেডিট এবং সাবসিডিজ (ডিসকাউন্ট) এর জন্য কেউ যোগ্য কিনা, শুধুমাত্র তা নির্ণয়ের জন্য এই যাচাই করা হবে, কিন্তু কোন ইমিগ্রেশন আইন প্রয়োগের জন্য নয়। যদি মার্কেট প্লেইস থেকে কোন পরিবার বা উক্ত পরিবারের কোন সদস্য হেল্থ ইনসিওরেন্স এর জন্য আবেদন না করেন, তাহলে ঐ পরিবার বা উক্ত পরিবারের সদস্যকে সিটিজেনশিপ (নাগরিকত্ব) বা ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই এর জন্য কোন তথ্য প্রদান করতে হবেনা। কোন পরিবার বা পরিবারের কোন সদস্য হেল্থ ইনসিওরেন্স এর জন্য আবেদন না করলে তাদেরকে “নন-এ্যাপ্লিকেন্ট” বলা হয়। বর্তমান আইন অনুযায়ী ব্যক্তিগতভাবে চিহ্নিতকারী কোন তথ্য ব্যাবহারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। কোন আবেদনকারীর প্রদত্ত তথ্য হেল্থ ইনসিওরেন্স, ট্যাক্স ক্রেডিট এবং সাবসিডিজ (ডিসকাউন্ট) পেতে তিনি যোগ্য কিনা, শুধুমাত্র তা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হবে, কোন ইমিগ্রেশন আইন প্রয়োগের জন্য করা হবেনা। হেল্থ প্ল্যান, ইনসিওরেন্স এজেন্ট, এবং ইনসিওরেন্স অন্তর্ভুক্তিতে সাহায্যকারীদের অবশ্যই গোপনীয়তা সম্পর্কিত আইন এবং অন্যান্য গোপনীয়তা সম্পর্কিত বিষয়াদি মেনে চলতে হবে।
মার্কেটপ্লেইস থেকে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক (সিটিজেন) নন, কিন্তু বৈধভাবে বাস করছেন, তারা কি কি স্বাস্থ্য সেবার সুযোগ পাবেন? যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা নিউইয়র্ক স্টেট অব হেল্থ থেকে কোয়ালিফাইড হেল্থ প্ল্যান, মেডিকেইড, চাইল্ড হেল্থ প্লাস এবং নিউইয়র্ক স্টেট অব হেল্থ বহির্ভূত প্রাইভেট হেল্থ ইনসিওরেন্স পেতে পারবেন। যারা নাগরিক নন, কিন্তু বৈধ ভাবে বাস করছেন যেমনঃ বৈধ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডধারী (গ্রীন কার্ডধারী), শরণার্থী (রেফিউজি), আশ্রয়ার্থী (এসাইলামধারী), ডিপোর্টেশন প্রত্যাহার হয়েছে এরকম ব্যক্তি, কিউবান-হাইতিয়ান অনুপ্রবেশকারী, আমেরেশিয়ান, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডধারীর বা যুক্তরাষ্ট্রের নাগরিকের স্বামী বা স্ত্রী এবং তাদের অধিনস্তরা যারা অত্যন্ত নির্মমতার স্বীকার হয়েছেন এবং ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসে যদি তাদের কোন আবেদন চলমান থাকে, বিশেষ বিবেচনায় অনুপ্রবেশকারী, ভেটেরান অথবা যুক্তরাষ্ট্রের বর্তমান সশস্ত্র বাহিনীর সদস্য ও তার পরিবার, পাচারকারীর (ট্রাফিকিং) শিকার যারা এবং কালার অব লো (প্রুকোল) এর আওতায় যারা স্থায়ীভাবে বাস করছেন, তারা নিউইয়র্ক স্টেট অব হেল্থ থেকে কোয়ালিফাইড হেল্থ প্ল্যান, মেডিকেইড, চাইল্ড হেল্থ প্লাস, নিউইয়র্ক স্টেট অব হেল্থ বহির্ভূত প্রাইভেট হেল্থ ইনসিওরেন্স পাবেন।
যারা অবৈধভাবে বাস করছেন, তাদের জন্য কি কি স্বাস্থ্য সেবা রয়েছে? যাদের কাগজপত্র নেই এবং অবৈধভাবে বাস করছেন, তারা চাইল্ড হেল্থ প্লাস, ইমারজেন্সি মেডিকেইড, পেরেন্টাল কেয়ার এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ফ্যামিলি প্ল্যানিং এক্সটেনশন প্রোগ্রাম (এফপিইপি), এইডস ড্রাগ এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এডিএপি), পাবলিক হসপিটাল বা ক্লিনিক, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে সেবা পেতে পারবেন।
২০১৫ সালের ইনসিওরেন্স অন্তর্ভুক্তির কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং জরিমানা কি হতে পারেঃ
নভেম্বর ১৫, ২০১৪: ইনসিওরেন্স এ অন্তর্ভুক্তি শুরু। র্ফেরুয়ারি ১৫ নিউইয়র্ক স্টেট অব হেল্থ এ কোয়ালিফাটড হেল্থ প্লান এর জন্য উম্মুক্ত অন্তর্ভুক্তির সর্বশেষ দিন। আর্থিক জরিমানা এড়াতে হেল্থ ইনসিওরেন্সে অন্তর্ভুক্তিরও শেষ তারিখ। * তবে মেডিকেইড এবং স্মল বিজনেস (ক্ষুদ্র ব্যবসা) হেল্থ অপশন প্রোগ্রাম (শপ) এ অন্তর্ভুক্তি পুরো বছর জুড়ে চলবে।
*ইনসিওরেন্স অন্তর্ভুক্ত না হলে কি হবে ১৫ ই ফেব্রুয়ারী, ২০১৫ তারিখের মধ্যে যে সকল ব্যত্তিরা ইনসিওরেন্স অন্তর্ভুক্ত হবেন না (মার্কেটপ্লেস দ্বারা অথবা মার্কেটপ্লেসের বাইরে) এবং যারা অব্যাহতি দাবি করতে ব্যর্থ হবেন, তাদেরকে ১৫ই এপ্রিল, ২০১৬ এর মধ্যে জারিমান দিতে হবে।
জরিমানার পরিমাণঃ বার্ষিক আয়ের ২% অথবা, জনপ্রতি ৩২৫ ডলার (১৮ বছরের কম বয়স্কদের জন্য ১৬২.৫০ ডলার)
হেল্থ ইনসিওরেন্স সম্পর্কে আরও তথ্য কোথায় পাওয়া যাবে?
নিউইয়র্ক স্টেট অব হেল্থ মার্কেট প্লেইস বা এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট/“ওবামা কেয়ার” সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে ইন্টারনেটে http://nystateofhealth.ny.gov/ অথবা টেলিফোনে ১-৮৫৫-৩৫৫-৫৭৭৭ নাম্বারে কল করে যেকোনো নেভিগেটর/আইপিএ অফিসের ঠিকানা নিতে পারেন যেখানে আপনি আপনার ভাষায় কথা বলেন, এরকম কোন নেভিগেটর/আইপিএ খুঁজে নিয়ে তার মাধ্যমে সাহায্যও নিতে পারবেন।
যোগাযোগ: লিন্ডসি রাইলী, নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, ফোন: ২১২-২৬৩-৭৩২৮,ফ্যাক্স: ২১২-২৬৩-৪০৮৬।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’