Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মাঝবয়সে দিবানিদ্রা স্মৃতিশক্তি বাড়ায়

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: February 1, 2015 | 9:02 AM

দিবানিদ্রার বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে এর আগে বহুবার সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা। তবে মাঝবয়সে দিবানিদ্রা ক্ষতিকর নয় বলে জানিয়েছেন তারা। কারণ, নতুন এক গবেষণায় দেখা গেছে, এ বয়সে বিকেলের ঘুমটা স্মৃতিশক্তি বাড়ায়। পার্সপেক্টিভ অন সাইকোলজিকল সায়েন্স সাময়িকীতে গবেষণাপত্রটি ছাপা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। তরুণ ও মাঝবয়সে রাতের সুনিদ্রা স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বা সামর্থ্যকে বাড়ায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেইলর বিশ্ববিদ্যালয়ের সিøপ নিউরোসায়েন্স অ্যান্ড কগনিশন গবেষণাগারের পরিচালক মাইকেল কে স্কালিন বলছিলেন, মানুষের বয়স যখন বাড়তে থাকে, তারা রাতে ঘুম থেকে বেশি ওঠেন এবং তাদের গভীর ঘুম এবং স্বপ্ন দেখার মতো ঘুম কমে আসে। অথচ, এ দুই ধরনের ঘুমই মস্তিষ্কের সার্বিক ক্রিয়াকৌশল সুসম্পন্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । একজন মানুষ যদি ৮৫ বছর বয়স পর্যন্ত বাঁচেন, তিনি জীবদ্দশায় প্রায় আড়াই লাখ ঘণ্টা অর্থাৎ, ১০ হাজারেরও বেশি পূর্ণ দিন ঘুমিয়েছেন বলে ধরে নেয়া যায়। স্কালিন বলেন, মানুষ কখনও কখনও ঘুমকে সময়ের ‘অপচয়’ হিসেবে অবজ্ঞা করেন। কিন্তু, সুনিদ্রা ভালো মানসিক স্বাস্থ্য, হৃৎপি- ও রক্তবাহী ধমনীর সুস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। সুনিদ্রার ফলে মারাত্মক বিভিন্ন রোগ ও শারীরিক সমস্যায় আক্রান্তের ঝুঁকি অনেক কমে আসে। ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত যতো গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালিত হয়েছে, বিশেষজ্ঞরা তার মধ্যে প্রায় ২০০টি গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেন। একই সঙ্গে তারা নতুন করে গবেষণা চালান। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ, ৩০ থেকে ৬০ বছর বয়সীদের মাঝবয়সী এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের বয়স্ক হিসেবে ধরা হয় এ গবেষণায়। গবেষণায় অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের প্রশ্ন করা হয়, সাধারণভাবে তারা কতো ঘণ্টা ঘুমান, ঘুমাতে কতোক্ষণ সময় লাগে, রাতে ঘুমের মধ্যে তারা কতোবার ঘুম থেকে ওঠেন এবং দিনের বেলা তারা কতোটা ঘুম-ঘুম বোধ করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV