পুলিশের পিত্জা ডেলিভারি!
যুক্তরাষ্ট্রের এক ভদ্রলোক পিত্জার অর্ডার দিয়ে সেটির জন্য অপেক্ষা করতে থাকেন। কেউ একজন তার দরজায় আঘাত করতেই তিনি ছুটে এসে দরজা খোলেন। কিন্তু পিত্জা ডেলিভারিম্যানের বদলে দাঁড়িয়ে এক পুলিশ সদস্য! ভয় পেয়ে গেলেন ভদ্রলোক। কিন্তু বিস্ময়ের ঘোর কাটতেই তিনি দেখলেন পুলিশ সদস্যটি তার দিকে পিত্জার বিশাল প্যাকেটটি বাড়িয়ে দিচ্ছে। লোকটি প্যাকেট খুলে দেখেন সত্যিই তার মধ্যে পিত্জা। তিনি পুলিশকে জিজ্ঞাসা করতে সাহস পেলেন না, কেন পিত্জা দিতে একজন পুলিশ তার দরজায়। ঘটনাটি পরে তিনি পত্রিকা থেকে জানলেন।
আসল ঘটনা হলো, যে লোকটি পিত্জা ডেলিভারি দিতে এসেছিলেন তিনি পিত্জা নিয়ে ওই বাড়িতে পৌঁছানোর আগেই পুলিশের হাতে গ্রেফতার হন তার গাড়িতে কিছু মাদকদ্রব্য রাখার কারণে। পুলিশ তাকে গ্রেফতার করে বিপাকে পড়ে যায়, পিত্জাটি নিয়ে এখন কি করবে। সাতপাঁচ ভেবে ওই পুলিশ সদস্য ডেলিভারিম্যানকে হাতকড়া পরিয়ে রেখে নিজেই যান সেটি পৌঁছে দিতে। -এপি/ইত্তেফাক
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone