নিউইয়র্কে কংগ্রেসনাল এ্যাওয়ার্ড পেলেন ৮ বাংলাদেশী
নিউ আমেরিকা ইয়ুথ ফোরাম অব নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে স্বাগত জানালো ৮ জন বিশিষ্ট বাংলাদেশী ব্যক্তিবর্গকে তাদের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে। জ্যামাইকার একটি পার্টি হলে নতুন প্রজন্মের প্রতিনিধি ও মূলধারার ব্যক্তিদের উপস্থিতিতে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং তাদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল নিউ আমেরিকান ডেমোক্রেটিভ ক্লাব, নিউ আমেরিকান উইমেন্স ফোরাম। বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নতুন প্রজন্মের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহসান এবং বিশেষ অতিথির বক্তব্য দেন কাউন্সিলম্যান মার্ক ওয়েপ্রিন। এছাড়াও বক্তব্য দেন মূলধারার রাজনীতিবিদ মাফ মেজবাহ উদ্দিন ও মোরশেদ আলম। অনুষ্ঠানে বক্তারা নতুন বছরে বাংলাদেশ কমিউনিটি আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে মূলধারায় আরো বেশি কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, নবনির্বাচিত সহ-সভাপতি ফারুক মজুমদার, কমিউনিটি লিডার বেদারুল ইসলাম বাবলা, ড. দেলোয়ার হোসেন, জাকারিয়া চৌধুরী।
অনুষ্ঠানে মূলধারা ও কমিউনিটিতে অবদান রাখার জন্য ৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড তুলে দেন কনসাল জেনারেল শামীম আহসান এবং কাউন্সিলম্যান ডেভিড ওয়েপ্রিন।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন: কমিউনিটি আ্যক্টিভিস্ট অব দ্য ইয়ার হিসেবে কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর নিকট থেকে কংগ্রেসনাল রিকগনিশন পান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউএসএ’র সেক্রেটারী জেনারেল মো: আব্দুস সালাম, রিয়েলটর এ বি এম ওসমান গণি, দু:স্থ মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য কংগ্রেসনাল রিকেগনেশন ও এওয়ার্ড অব এক্সিলেন্স পান উইমেন্স আ্যক্টিভিস্ট কুমকুম বেগম, চিকিৎসক ডা. সায়রা হক, এটর্নি শেখ সেলিম, তরুণ ব্যবসায়ী বাহারা খন্দকার সবুজ, ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন ও আতিকুর রহমান সুজন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!