নিউইয়র্কে চলন্ত ট্রেনের সাথে প্রাইভেট জীপের মুখোমুখী সংঘর্ষে ছয় ব্যক্তির প্রাণ হানি
ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলন্ত ট্রেনের সাথে প্রাইভেট জীপের মুখোমুখী সংঘর্ষে ছয় ব্যক্তির প্রাণ হানি ঘঠেছ্।েমঙ্গলবার সন্ধ্যায় নগরীর অদূরে ওয়েস্টচেস্টার কাউন্টির ভালহাল্লা এলাকায় এ দুর্ঘঠনা ঘটেছে।হারলেম লাইনের মেট্রো নর্থ ট্রেনটি প্রায় সাড়ে সাতশ যাত্রী নিয়ে কমার্স স্ট্রীটের ক্রসিং অতিক্রম করছিল।সন্ধ্যা সাতটা আট মিনিটে সড়কপথে চলমান প্রাইভেট জীপ গাড়িটি দ্রুত ক্রসিং পারাপারের চেষ্টা করে।ক্রসিং বেস্টনী জীপ গাড়ির উপর নেমে আসে।একই সাথে দ্রুত বেগে ধাবমান যাত্রীবাহী ট্রেনটি ক্রসিং এসে পড়লে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠে।ট্রেনের ধাক্কায় পিষ্ট হয়ে জীপ গাড়িটি প্রায় একশ মিটার দূরে গড়িয়ে পড়ে।সঙ্গে সঙ্গে ট্রেনের সামনের যাত্রীবাহী বগিতে আগুন লেগে যায়।
জীপ গাড়ির চালক সহ ছয় ব্যাক্তির প্রাণহানির কথা তাৎক্ষনিক ভাবে জানানো হয়েছে।এ দুর্ঘঠনায় আহত অপর ১২ জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
ট্রেনের সামনের বগিতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে সাড়ে সাতশ যাত্রীকে সুশৃঙ্খল ভাবে ট্রেন থেকে নামিয়ে নেয়া হয়।সন্ত্রস্ত যাত্রীদের দ্রুত নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।বিকল্প বাস সার্ভিস চালু করে ট্রেন যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।দুর্ঘটনার পর মেট্রো নর্থ লাইনের ট্রেন চলাচল আংশিক বন্ধ রয়েছে।
নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চার্লস শুমার দুর্ঘটনার পর পরই দেয়া এক বিবৃতিতে এখনই কোন পক্ষকে দায়ী না করে বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছেন। অপাত দৃষ্টিতে মঙ্গলবারের দুর্ঘটনার জন্য মেট্রো নর্থ রেলকে দায়ী না করা হলেও গত ক’বছর থেকে নিউইয়র্কের এ ট্রেন লাইনে একর পর এক দুর্ঘটনা ঘটছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes