Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রবাসে অমর একুশে পালনের ব্যাপক প্রস্তুতি, সকলের সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: February 6, 2015 | 12:17 PM

প্রবাসে অমর একুশে পালনের ব্যাপক প্রস্তুতি
মায়ের ভাষা বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যেসব অকুতোভয় বাঙালি ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন সেসব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একক ও  যৌথভাবে মহান একুশে পালনের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক, জালালাবাদ এসোসিয়েশন, মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শরীয়তপুর সমিতি অব নর্থ আমেরিকা, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)সহ বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই একুশে পালনের কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিতভাবে উদযাপন করবে ২০ ফেব্রুয়ারি রাতে সানি সাইড কমিউনিটি হলে (৪১-২০ কুইন্স বুলেভার্ড, সানি সাইড)। আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ছাড়াও তাদের কর্মসূচিতে থাকবে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্ব। টাইম টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
জালালাবাদ এসোসিয়েশন অমর একুশের অনুষ্ঠান আয়োজন করেছে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পর্ব ছাড়াও তাদের কর্মসূচিতে থাকবে ২১-এর শহীদদের স্মরণে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ।
বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)’র উদ্যোগে সম্মিলিত আয়োজনে একুশের অনুষ্ঠান হবে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে। মিডিয়া পার্টনার থাকবে টাইম টেলিভিশন।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইট ১৬৯ হিল সাইডে অমর একুশে পালন করবে বলে ঘোষণা দিয়েছে। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ ঐতিহ্যগতভাবে একুশের অনুষ্ঠানের আয়োজন করেছে জাতিসংঘের সামনে।
শরীয়তপুর সমিতি অব নর্থ আমেরিকা একুশে উদযাপন করবে কুইন্স প্যালেসে, ২০ ফেব্রুয়ারী শুক্রবার সময়: বিকাল ৪টা থেকে রাত ১২:০১।
এছাড়া জ্যাকসন হাইটস এলাকাবাসী, জেবিবিএ, চ্যালস ম্যাগডোনাল্ড, বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন পৃথক পৃথকভাবে একুশে উদযাপন করবে বলে জানিয়েছে।

ব্রঙ্কস সম্মিলিত একুশ ২০১৫ উদযাপন আহবায়ক কমিটি
নিউইয়র্ক: আগামী ২০শে ফেব্রুয়ারী রাত ৮টা থেকে শুরু করে রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে সম্পন্ন হবে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিতব্য একুশ উদযাপনের আয়োজক সংগঠন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল। সহযোগিতায় থাকবে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, ব্রঙ্কস পূজা কমিটি, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান কালচারাল সোসাইটিসহ ১৯টি সংগঠন।
এ উপলক্ষে বাংলাদেশী কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) মূল কমিটিকে  সহায়তা দান এবং আয়োজনকে সার্থক করে তোলার জন্য ব্রঙ্কস কমিউনিটি নেতৃবৃন্দের মধ্য থেকে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। কমিটিতে আগ্রহী সকল নেতৃবৃন্দকে অন্তর্ভূক্ত করা হয়। কমিটিতে আরও নাম অন্তর্ভূক্ত করা হবে। কমিটির আহবায়ক আবদুশ শহীদ, যুগ্ম আহবায়ক শামীম মিয়া ও রেজাউল ইসলাম সেলিম। সদস্য সচিব এম ইসলাম মামুন। পূর্ণাঙ্গ কমিটি পোষ্টার ও বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা হবে।
পবিত্র কোরআন, গীতা পাঠ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, ভাষা শহীদদের স্মরণে আলোচনা ইত্যাদি। বিশিষ্ট শিল্পী শাহ মাহবুবসহ প্রবাসের গুণী শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা, দোয়া কামনা করেছেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার ও সাধারণ সম্পাদক নজরুল হক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV