Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢালিউড এওয়ার্ড ৫ই এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: February 6, 2015 | 12:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসের জনপ্রিয় ও অন্যতম বিনোদন মূলক অনুষ্ঠানের নাম “ঢালিউড এওয়ার্ড”। ২০০২ সাল থেকে এই এওয়ার্ড অনুষ্ঠানটি ইতিমধ্যেই সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আগামী ৫ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এ ব্যাপারে  ৫ ফেব্রুয়ারী নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান আয়োজক আলমগীর খান আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৫এপ্রিল জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে বরাবরের মত বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী ও কলাকুশলীরা অংশ নেবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রুনা লায়লা, আরেফিন রুমী, হৃদয় খান, পরশী প্রমুখ। অভিনয় শিল্পীদের মধ্যে অপূর্ব, মোশাররফ করিম ও জয়া আহসান সহ আরো অনেক খ্যাতিমান শিল্পী। আলমগীর খান আরো জানান, এবারের এওয়ার্ডে বাছাইয়ের জন্য ওয়েবসাইটের মাধ্যমে সর্বসাধারণের ভোট দানের ব্যবস্থা থাকবে এবং ভোট দাতাদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যাবস্থা। এ ব্যাপারে আগামী ২০ ফেব্রুয়ারী নমিনেশন ও মার্চ মাসে আরো একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে আলম সাংবাদিকদের অবহিত করেন। তিনি আরো জানান, এবারের এওয়ার্ড অনুষ্ঠানের প্রধান স্পন্সর হিসাবে থাকছেন হিলসাইড হোন্ডা, উৎসব ডট কম এর মত আরো নামকরা প্রতিষ্ঠান সমূহ। এব্যাপারে তিনি প্রথম থেকে এ পর্যন্ত এওয়ার্ড অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ যারা স্পন্সর ও বিভিন্নভাবে সাহায্য করে আসছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলমগীর খান আলমকে সংবাদ সম্মেলনে সহযোগীতা করেন জাহিদ হোসেন, রফিক আহমদ, রাহিদ মান্নান, আবুল কাহিছ ও আর এম হৃদয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV