Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের অভিষেক ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: February 10, 2015 | 11:22 AM

2013-01-01 00.00.00-52ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তরা। একই অনুষ্ঠানে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয় কৃতি ছাত্র-ছাত্রীদের। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত রোববার সন্ধ্যায় সংগঠনটির অভিষেক, প্রবাসী বাংলাদেশী কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

2013-01-01 00.00.00-42
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন মেডগার ইভারস কলেজের বিজ্ঞান বিভাগের ডীন ড. মোহসীন পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, এটর্ণী এইচ ব্রুস ফিসার, এটর্ণী মারিজান, বাংলাবাজার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট নাসরিন আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরুজুল ইসলাম পাটোয়ারী।

2013-01-01 00.00.00-152
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আতাউর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব রশিদ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ খান, হবিগঞ্জ সমিতির প্রাক্তন সভাপতি কাজী সাব্বির আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট জাকির খান, শামসুদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, অয়েল কেয়ারের আনোয়ার হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি আলহাজ্ব খবির উদ্দিন ভুইয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সাহিত্য সম্পাদক জাকির আহমেদ, অভিভাবক মো: হাবিবুর রহমান এবং ছাত্রী রাইদা চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি জাফর তালুকদার।

2013-01-01 00.00.00-154
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন উদ্দিন আহমেদ সোহাগ।
অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন, সভাপতি আব্দুল হাসিম হাসনু, সহ-সভাপতি জাফর তালুকদার, রেহানুজ্জামান, জাকির আহমেদ, মোহাম্মদ রানা ও আবুল কাহের আকন্দ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেল, শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বদরুজ্জামান রুহেল, প্রচার ও গণসংযোগ সম্পাদক  চৌধুরী এম মোমিত (তানিম), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য ও আইন সম্পাদক এম এ আজিজ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ইমাম হোসেন, মহিলা ও স্কুল শিক্ষা সম্পাদক রাবেয়া মালেক, সদস্য আহবাব চৌধুরী খোকন, সৈয়দ ইলিয়াস খছরু, সেবুল খান মাহবুব ও বাহারুল ইসলাম শামীম।
এসময় নব নির্বাচিতরা মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

2013-01-01 00.00.00-34
অনুষ্ঠানে প্রায় দেড় শ কৃতি ছাত্র-ছাত্রীর হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
পরে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, ন্যান্সী খান, নওরীন ও সোনিয়া সুইটি।
অনুষ্ঠানে নতুন প্রজন্ম, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

2013-01-01 00.00.00-35

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন‘র কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম আমেরিকান মূলধারার সাথে মিশে গেলেও তাদের স্বাতন্ত্রবোধ, নিজস্ব স্বত্তা, সংস্কৃতি ও বাংলাদেশী সংস্কৃতি ধরে রাখতে হবে। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি সংস্কৃতির পরিচিতি ঘটাতে এ অনুষ্ঠান ভ’মিকা রাখবে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর আব্দুল হাসিম হাসনুকে সভাপতি ও টিপু চৌধুরীকে সাধারণ সস্পাদক করে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV