Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ঘুমের জন্য কতটা সময় নেবেন

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: February 11, 2015 | 5:19 PM

শামীম হোসেন : নবজাত শিশুদের বেশি ঘুমানো দরকার, স্বাভাবিকভাবে সেটা দিনে ১৯ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিøপ ফাউন্ডেশন বলছে বয়স অনুযায়ী মানুষের ঘুমের সময়টাও ভিন্ন হবে।
অধিকাংশ মানুষ যখন জানে যে তাদের যথেষ্ট ঘুম হচ্ছে না কিন্তু সেই যথেষ্ট বলতে কতটা ?
ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণা বলছে যে, এ প্রশ্নের উত্তর আসলে নির্ভর করে বয়সের ওপর।
রুটিন না মেনে চলা, অ্যালকোহল বা উত্তেজক কিছু সেবন, যেমন কফি বা কোনো এনার্জি ড্রিঙ্ক, এলার্ম ঘড়ি বা দিনের আলো এমন সব কিছুই প্রাত্যহিক জীবনচক্রকে বাধাগ্রস্ত করতে পারে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সিøপ ফাউন্ডেশন বা এনএসএফ বলছে প্রত্যেকের লাইফ স্টাইলই আসলে তার ঘুমের চাহিদা বুঝতে মূল ভূমিকা পালন করে থাকে।
তরুণ বা প্রাপ্তবয়ষ্কদের জন্য ৭-৯ ঘণ্টার ঘুমের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বয়স অনুসারে ঘুমের প্রয়োজনীয়তা তুলে ধরে পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ক. নবজাত শিশু : (৩ মাস পর্যন্ত) ১৪ থেকে ১৭ ঘণ্টা। যদিও ১১ থেকে ১৩ ঘণ্টাও যথেষ্ট হতে পারে। তবে কোনোভাবেই ১৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।
খ. শিশু (৪ থেকে ১১ মাস) : কমপক্ষে ১০ ঘণ্টা আর সর্বোচ্চ ১৮ ঘণ্টা।
গ. শিশু (১/২ বছর বয়স) : ১১ থেকে ১৪ ঘণ্টা।
ঘ. প্রাক স্কুল পর্ব (৩-৫ বছর বয়স) : বিশেষজ্ঞরা মনে করেন ১০ থেকে ১৩ ঘণ্টা।
ঙ. স্কুল পর্যায় (৬-১৩ বছর) : এনএসএফ’র পরামর্শ ৯-১০ ঘণ্টার ঘুম।
চ. টিন এজ (১৪-১৭ বছর) : ৮-১০ ঘণ্টার ঘুম প্রয়োজন।
ছ. প্রাপ্তবয়স্ক তরুণ (১৮-২৫ বছর) : ৭-৯ ঘণ্টা ঘুমানো উচিত।
জ. প্রাপ্তবয়স্ক (২৬-৬৪ বছর) : প্রাপ্তবয়স্ক তরুণদের মতোই।
ঝ. অন্য বয়স্ক (৬৫ বা তার বেশি বছর) : ৭/৮ ঘণ্টার ঘুম আদর্শ। কিন্তু ৫ ঘণ্টার কম বা ৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।
এনএসএফ’র ঘুম বিশেষজ্ঞরা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে করনীয় সম্পর্কে একটা তালিকাও প্রকাশ করেছেন। এক্ষেত্রে তারা প্রথমেই ঘুমকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। একিইসঙ্গে তারা বলছেন, নীচের টিপসগুলোও গুরুত্বপূর্ণ হতে পারে ঘুমের জন্য।
ক. নিদ্রাহীনতা স্বাস্থ্য ও কাজের ক্ষতি করতে পারে।
খ. ঘুমের নির্ধারিত সময় মেনে চলা।
গ. নিয়মিত ব্যায়াম।
ঘ. বেডরুমের আদর্শ তাপমাত্রা, সাউন্ড ও লাইট।
ঙ. আরামদায়ক বিছানা ও বালিশ।
চ. অ্যালকোহল ও ক্যাফেইন না নেওয়া।
ছ. শয্যায় যাওয়ার আগে ইলেট্রনিক ডিভাইস বন্ধ করা।
সূত্র : বিবিসি বাংলা/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV