মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেয়া জেব বুশকে ‘মায়ের আশীর্বাদ’
নির্বাচনী মাঠের লড়াইয়ে নামার সময় সব মা ই তার সন্তানকে আশীর্বাদ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেয়া জেব বুশের মায়ের আশীর্বাদটা ভিন্ন ধরনেরই বলতে হবে। তার আশীর্বাদ ছিল, ‘আমেরিকার জনগণ যদি তোমাকে চায় তাহলে দীর্ঘদিন যেন তাদের সাহায্য করতে পার’।
গত শুক্রবার রাতে জেব বুশকে আশীর্বাদ জানান তার মা এবং সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ। জেব বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ এবং তার ভাই ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ। ফ্লোরিডার বোনিতা স্প্রিংসে বারবারা বুশ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে মায়ের আশীর্বাদের কথা জানান জেব বুশ। সেখানে স্বাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বক্তৃতা করছিলেন তিনি। বারবারা বুশ বলেন, আমাদের বড় বড় সমস্যা আছে। তোমার নামের শেষে কি আছে সেটা কোনো বিষয় নয়, জনগণ যদি তোমাকে চায় তাহলে তুমি তাদের সহায়তায় এগিয়ে যাবে। তার এই আশীর্বাদই বলে দিচ্ছে যে, রিপাবলিকান দল থেকে জেব বুশ প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন, যদিও দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনা মন্তব্য করা হয়নি। – সিএনএন/ইত্তেফাক
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








