Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: February 21, 2015 | 12:04 PM

নিউইয়র্ক: নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ২১ ফেব্রুয়ারী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে মিশনে স্থাপিত শহীদ মিনারে মিশনের পক্ষে স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

UnMison-21F1Tony2015

 নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিশনে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠনসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া প্রতিনিধিগণ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিশনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

UnMison-21F2Tony2015

 স্বাগত ভাষণে ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, একুশে ফেব্র“য়ারি আমাদের শোকের প্রতীক, শক্তির প্রতীক, ঐক্যের প্রতীক এবং গৌরবের প্রতীক। যার মাধ্যমে বাঙালি জাতির স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। তিনি বলেন, শহীদ দিবস আমাদেরকে ন্যায় ও মানবতা রক্ষায় দৃঢ় থাকতে এবং প্রতিকূলতার কাছে মাথা নত না করতে শিখিয়েছে। এজন্যই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একুশের চেতনাই বাংলাদেশকে জঙ্গীবাদমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়তে উদ্বুদ্ধ করছে।

10

 মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান রকিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান মিশনের উপস্থায়ী প্রতিনিধি সাদিয়া ফয়জুননেসা। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারউজ্জামান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান মিশনের প্রেস সচিব বিজন লাল দেব  এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান মিশনের কাউন্সেলর মোহাম্মদ মাহমুদুজ্জামান।

15

 জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল ক্রিস্টিনা গ্যালাচ, রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি পেত্রে ভ ইলিচেভ, ইউনেস্কো পরিচালক মোওফিদা গুচা এবং ভারতের উপস্থায়ী প্রতিনিধি ভগয়ান্ত শিং ভিশনী দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় দেশে দেশে মাতৃভাষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সৌদি আরব, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

UnMison-21F3Tony2015

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক হাসান ফেরদৌস ঐতিহাসিক ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবসের পটভূমি তুলে ধরেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রবাসী শিল্পীরা সঙ্গীত ও আবৃতি পরিবেশন করেন। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV