Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রতিদিন কলা খাবেন যে কারণে

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: February 24, 2015 | 7:48 AM

কাজী আরিফ আহমেদ : কলা পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা হাতেগোণা। বাজারের বিভিন্ন ফলমূল খাওয়ার আগে নানা বিচার-বিশ্লেষণ করেন কেউ কেউ। তবে কলার সঙ্গে সে শত্রুতা নেই। অতি সহজলভ্য, সুলভ এ ফলটি সারা বছরই পাওয়া যায় এবং প্রায় সবাই পছন্দ করেন। যে তিনটি খাদ্য শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধান ভূমিকা রাখে, কলা তার অন্যতম। প্রতিদিনের খাদ্য-তালিকায় দুধ, ডিমের সঙ্গে কলার এ অবিচ্ছেদ্য সম্পর্কটা প্রাচীনকাল থেকেই। আধুনিক নানা গবেষণা সে সম্পর্কটাকেই আরও পোক্ত করেছে। কলা শুধু সুস্বাদু নয়, এর বহুমুখী স্বাস্থ্য-উপকারিতা ক্ষুদ্র পরিসরে বলে শেষ করা সম্ভব নয়। এখানে কলার ৭টি বিশেষ উপকারী দিক নিয়ে আলোচনা করা হলো:
এক) সুস্থ-সবল হার্টের জন্য: পটাসিয়ামে পূর্ণ এ ফলটি হার্টকে সুস্থ ও সবল রাখে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, কলায় উচ্চ মাত্রায় পটাসিয়াম ও স্বল্প মাত্রায় সোডিয়ামের উপস্থিতি উচ্চ রক্তচাপ থেকে কার্ডিওভাস্ক্যুলার ব্যবস্থাকে সুরক্ষা দেয়।
দুই) বিষণœতা ও হতাশা কাটাতে: কলায় প্রচুর পরিমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ট্রিপ্টোফ্যান রয়েছে, যা বিষণœতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।
তিন) সুনিদ্রায় সহায়ক: কলার ভিটামিন বি৬ উপাদান সুনিদ্রায় সহায়ক। আর কলায় থাকা ম্যাগনেসিয়াম মাংসপেশীকে শিথিলে ভূমিকা রাখে।
চার) ক্যান্সার প্রতিরোধে: নিয়মিত কলা খাওয়ার অভ্যাস কিডনির ক্যান্সার থেকে আপনাকে সুরক্ষা দেয়। প্রতি সপ্তাহে ৪ থেকে ৬টি কলা খাওয়ার ফলে কিডনির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে অর্ধেক হ্রাস করে।
পাঁচ) হজমশক্তি বাড়াতে ও ওজন কমাতে: হজমের জন্য দারুণ উপকারী কলা। কারণ, কলায় রয়েছে প্রচুর পরিমাণ আঁশ, যা আপনার হজমশক্তিকে বাড়ায় ও সুস্থ রাখে।
ছয়) বাড়তি ওজন কমাতে ও ডায়াবেটিস প্রতিরোধে: কলায় আছে ভিটামিন-বি৬। ওজন কমাতে ও টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে এ ভিটামিনটি।
সাত) চোখের জন্য: যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের মতে, ঠিক গাজরের মতো কলাও দৃষ্টিশক্তির জন্য বিশেষভাবে উপকারী। কারণ, কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-এ, যা আপনার চোখকে সুরক্ষা দেয়, দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে এবং রাতের অন্ধকারে দেখার ক্ষেত্রে চোখের ক্ষমতাও বৃদ্ধি করে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV