যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ইন্তেকাল, প্রবাসীদের শোক
ইউএসএনিউজঅনলাইন.কম: যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা খলিলুর রহমান গত ২৩ ফেব্রুয়ারি নিউজার্সির প্যাটারসনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …… রাজিউন)। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি নিউজার্সির প্যাটারসনের জালালাবাদ জামে মসজিদে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা দিয়ে কফিন আচ্ছাদিত ছিল। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাকে এই গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, শামসুল আলম খান, মেসবাহ উদ্দিন আহমেদ, আমানত উল্লাহ ও টিপু সুলতান, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু, সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, আব্দুল হক প্রমুখ।
মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের মরদেহ স্থানীয় সময় গত বুধবার দেশে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কররস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের পক্ষে আহ্বায়ক আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ ও সদস্য সচিব রেজাউল বারী, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু ও সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিন গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!