Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে ডিম হামলায় অজ্ঞান এক নারী

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: March 4, 2015 | 8:33 AM

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে অজ্ঞাত এক ডিম হামলাকারীকে খুঁজছে পুলিশ। স্থানীয় একটি পানশালার বাইরে এক নারী ও তার বন্ধুদের লক্ষ্য করে ট্রাক থেকে ডিম ছুড়ে মারেন ওই ব্যক্তি। তার নিক্ষিপ্ত একটি ডিমের আঘাতে অচেতন হয়ে যান ওই নারী। ডিমটি সজোরে তার কানের পাশে লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। অচেতন নারীকে তার বন্ধুরা পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। ওই নারীর পরিচয় ও তার বর্তমান শারীরিক অবস্থা প্রাথমিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পানশালার এক কর্মচারীর গায়েও একটি ডিম লাগে। তবে তিনি আহত হননি। গতকাল ওই নারী তার কয়েক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় চলন্ত একটি ট্রাক থেকে বেশ কয়েকটি ডিম নিক্ষেপ করেন ওই ব্যক্তি। এ তথ্য দিয়েছে সিয়াটল পুলিশ। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিশেষজ্ঞরা বলছেন, মাথায় ডিম বা টেনিস বলের আঘাতে এর আগে হালকা থেকে মারাত্মক আহতের ঘটনা ঘটেছে। এমনকি মাথায় গুরুতর আঘাতে মৃত্যুর ঘটনার নজিরও রয়েছে। সিয়াটল পুলিশ বলছে, প্রত্যক্ষদর্শীরা ওই ট্রাকটি দেখেছেন এবং তারা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন। ডিম হামলাকারীকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV