Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে মার্কিন ফেডারেল আইন ভেঙেছেন হিলারি!

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: March 4, 2015 | 9:19 AM

সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ভেঙেছেন হিলারি ক্লিনটন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় নিজ কাজের তথ্য অফিসিয়াল ই-মেইলের পরিবর্তে ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে লেনদেন করে তিনি এ আইন ভঙ্গ করেছেন বলে গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।প্রতিবেদনে আরো জানান হয় দায়িত্ব পালনের সময় লেনদেনকৃত ই-মেইলের সকল তথ্য সমপ্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছেন হিলারি। ই মেইলগুলো সর্বমোট ৫৫ হাজার পৃষ্ঠার। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, সরকারি দায়িত্বে থাকার সময় লেনদেনকৃত চিঠিপত্র এবং ইমেইল সরকারের নথিতে অপরিবর্তিত অবস্থায় সংরক্ষিত থাকতে হবে। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করা যাবে।তবে হিলারি ক্লিনটনের এক মুখপাত্র জানিয়েছেন, দায়িত্ব পালনের সময় হিলারি ক্লিনটন আইনের প্রতি অনুগত ছিলেন এবং আশা করেছিলেন, তার ইমেইলগুলো অপরিবর্তিতই থাকবে। তবে তিনি কেন ব্যক্তিগত ইমেইল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বিষয়ে মুখ খোলেননি ওই মুখপাত্র।যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ধারণা করা হচ্ছে। সংবাদ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ