নিউইয়র্কে বিমান দুর্ঘটনায় ২৪ যাত্রী আহত
নিউইয়র্কের লাগোর্ডিয়ায় বিমান দুর্ঘটনায় ২৪ জন যাত্রী আহত হয়েছেন। জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টায় প্রবল তুষারপাতের মধ্যে লাগোর্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। আটলান্টা থেকে আসা বিমানটিতে ১২৭ জন যাত্রী ছিলেন। রানওয়েতে বরফ থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। পিচ্ছিল রানওয়েতে অবতরণ করতে গিয়ে বিমানটি ছিটকে পড়ে ফ্লাসিং লেকের কাছে বিমানবন্দরের সীমানা ফেন্সে ধাক্কা খায়। ফেন্সে আটকা পড়ে বিমানটি থেমে না গেলে এটি লেকের পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
দুর্ঘটনায় ২৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুঘর্টনা কবলিত বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার পর পরই লাগোর্ডিয়া বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বেলা আড়াইটায় আবার বিমানবন্দর চালু হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!