Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

ববি-তারেক লার্ণিং সেন্টারের সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: March 7, 2015 | 12:31 PM

ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক: কমিউনিটিতে ববি-তারেক লার্ণিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা স্যাট স্কোর অর্জনে ঈর্ষনীয় সাফল্য দেখিয়েছে। ভাল কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য স্যাট পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ববি-তারেক লার্ণিং সেন্টার শুধু স্যাট পরীক্ষাতেই নয় বরং ভাল কলেজে যাওয়ার জন্য যা যা করা দরকার তার পুরো গাইড লাইন প্রদান করে।
এ প্রসঙ্গে ববি-তারেক লার্ণিং সেন্টারের সিইও ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি বলেন, স্যাট পরীক্ষা হল একটি ভাল ইউনিভার্সিটিতে যাওয়ার চাবিকাঠি। ভাল স্যাট স্কোর ছাড়া শুধু স্কুলের ভাল ফলাফল দিয়ে কখনই ভাল কলেজে যাওয়া সম্ভব নয়। শুধু তাই নয় স্যাট স্কোরের মাধ্যমে অনেক স্কলারশীপও পাওয়া যায়। জনাব ববি আরও বলেন,গত দুই বছর ধরে আমার স্যাট ছাত্র-ছাত্রীরা অনেক ভাল করছে। বর্তমানে আমার এভারেজ স্যাট স্কোর ২০০০+। এ বছর ইতোমধ্যে চারজন ২০০০ এর বেশি স্কোর করেছে। মার্চ মাসে আরো কয়েকজন ২০০০ স্কোর করবে বলেও জানান তিনি। জনাব ববি বলেন, এ বছর আমার টার্গেট আমি অনেক ছাত্র-ছাত্রীদেরকে সেরা সব ইউনিভার্সিটি যেমন কলম্বিয়া, হার্ভার্ড, কর্নেল এ ভর্তি করাব। এর জন্য ছাত্র-ছাত্রীদের যা যা লাগে আমি তাদের সে সব প্রিপেয়ার করে দেব।
শুধু স্যাটেই নয় বরং এসএইচস্যাটেও ববি-তারেক লার্ণিং সেন্টার অনেক ভাল ফল করেছে বলে জানান জনাব ববি। তিনি বলেন, আজ আমার অনেক ছাত্র-ছাত্রীর ফলাফল বের হয়েছে। কাল আরো কিছু বের হবে। এই পর্যন্ত সর্বোচ্চ স্কোর হল ৬৫৭। গতবারের চেয়ে অনেক বেশি ছাত্র-ছাত্রী স্টাইভিসেন্ট-এ চান্স পেয়েছে বলে জানান তিনি। মার্চ মাসে স্যাট এবং এসএইচস্যাট পরীক্ষার সুপারহিট উপলক্ষে জনাব ববি স্পেশাল
সামার ডিসকাউন্ট দিচ্ছেন। তিনি সবাইকে স্যাট এবং এসএইচস্যাট প্রোগ্রামের ইনফরমেশন নেওয়ার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ