Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ঘুরে এলাম স্বদেশ: স্বপ্নময়, সুখ-সমৃদ্ধে ভরা বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: March 7, 2015 | 1:02 PM

সালাম ভূঁইয়া : সম্প্রতি ঘুরে এলাম স্বপ্নময় ও সুখ-সমৃদ্ধে ভরা বাংলাদেশ থেকে। আজও মনে আছে দীর্ঘ ২২ বছর আগে যখন প্রবাসে পা রেখেছিলাম, আমার মন দেশের জন্য কেঁদে উঠত। আজ দীর্ঘ সময় পর আবার  মনের গহীন কোণে দেশের প্রতি মমতা জেগে উঠল। জীবনের এতগুলো সময় পার করে যখন মাতৃভূমির স্বাদ পেলাম, পুনর্জীবিত হলো মৃত্তিকার প্রতি ভালবাসা।
দেশের উন্নতি দেখে সত্যিই এতটা মুগ্ধ হয়েছি যে এবার প্রবাসে আসতে মনে খুব ব্যথা অনুভব করেছি। রাস্তাঘাট, ব্যবসা-বানিজ্য, প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন আমায় পুলকিত করেছে। সত্যিকার অর্থে ভাবতে পারিনি স্বাধীনতার এত সময় পর দেশ তার নিজ পায়ে দাঁড়িয়েছে, নির্ভর করতে পেরেছে নিজের উপর। তবে রাজনীতির কোলাহল আমাকে সত্যি ব্যথিত করেছে। সুখ ও সমৃদ্ধির মৃত্তিকায় এ কার নজর পড়ল! দেশ যা অর্জন করেছে রাজনীতির  দাবানলে তা আজ সত্যি বিপদের মুখে। আর এ বিপদ আকর্ষণ করছে তরুণ সমাজকে, যাদের হাত ধরে দেশ তার ভবিষ্যত গড়বে। শিক্ষা আজ পূর্ণতা পাচ্ছে না হরতাল, ধর্মঘট, রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও অস্থিরতার দাবানলে।
তবে সমস্ত জীর্ণতা, তিক্ততা ফেলে শক্তিশালী মনোবল নিয়ে যদি আজ সাধারণ জনগন এগিয়ে আসে, ভাববো এটা আমার সেই দেশ, যে দেশ পরিস্থিতির শিকার নয়, ১৯৭১-এর প্রেম ও মমত্ববোধকে পুনর্জীবিত করে আবার এগিয়ে যাবে। এবারের স্বদেশ সফর আমার জন্য অনেক স্নিগ্ধ অভিজ্ঞতা তৈরি করেছে। দেশের খাদ্য তৃপ্তি সহকারে খেতে পেরেছি। সেই ঐতিহ্যবাহী পিঠা, ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, বেইলিরোডের ফুচকা, ফখরুদ্দিন আর হাজীর বিরিয়ানীর স্বাদ আর আপন মানুষদের হাতের রান্নার অতুলনীয় বাহার, দেশের প্রতি আমার টানকে আরও জোরদার করেছে।
পরিশেষে বলতে পারি, দেশ ও মাটি আর আমার আপনজনদের ফেলে আজ যখন প্রবাসে  ফিরলাম সত্যিই  মনে হচ্ছিল আমার হৃদয়কে দেশে ফেলে এসেছি। সব সময় এই প্রার্থনা করি আমার দেশ অন্ধকারের কালো হাতের থাবা থেকে মু্িক্ত পাক আর উন্নতির শিখরে পৌঁছে দেশে দেশে প্রশংসিত হোক। (সালাম ভূঁইয়া, স্বত্ত্বাধিকারী, বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, উড সাইড, নিউইয়র্ক।)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV