জয় সম্পর্কে তথ্য দেয়ার শর্তে এফবিআই এজেন্টকে ঘুষ প্রদানে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীর কারাদণ্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবারের সদস্যদের তথ্য দেয়ার শর্তে এফবিআই এজেন্টকে ঘুষ প্রদানে জড়িত থাকার দায়ে বাংলাদেশীসহ দু’জনকে কারাদণ্ড দিয়েছে। সাজাপ্রাপ্ত বাংলাদেশীর নাম রিজভী আহমেদ সিজার (৩৬)। তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টির বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে।
গতকাল সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, আদালত সিজারকে ৪২ মাস এবং ঘুষদানে মধ্যস্থতাকারী মার্কিন নাগরিক জোহান থালের (৫১)-কে ৩০ মাসের কারাদণ্ড দেয়। মার্কিন বিচার বিভাগ জানায়, জেলা জজ ভিনসেন্ট এল ব্রিকেটি বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেন।
থালের ও সিজার উভয়েই স্বীকার করে যে, ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ২০১২ সালের মার্চ মাসের মধ্যে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে এফবিআইর কাছে থাকা তথ্য পাচার করে দেয়ার জন্য এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সঙ্গে তারা ৫ লাখ ডলারে চুক্তিবদ্ধ হন। মামলার প্রধান আসামি এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সাজার বিষয়ে শিগগিরই আদেশ দেয়া হবে।মানবজমিন
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব