প্রাপ্তবয়স্করা ৫ বছরে একবার ‘ইনফ্লুয়েঞ্জা’য় আক্রান্ত হন : গবেষণা তথ্য
প্রাপ্তবয়স্করা প্রতি ৫ বছরে একবার প্রকৃত ‘ফ্লু’ বা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। চীনের মাঠ পর্যায়ের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। যদিও অমরা ৫ বছরে বহুবার জ্বর, মাথাব্যথা জাতীয় রোগে আক্রান্ত হই বা অসুস্থবোধ করি, তবে সেটা প্রকৃত ইনফ্লুয়েঞ্জা নয়। বরং, ইনফ্লুয়েঞ্জার মতো অন্যান্য সংক্রমণ। গবেষকরা এমনটাই বলছেন। গবেষণাপত্রটি ‘প্লস বায়োলজি’তে প্রকাশিত হয়েছে। ইম্পিরিয়াল কলেজ লন্ডন ও যুক্তরাষ্ট্র ও চীনের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান এ গবেষণাটি পরিচালনা করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রকৃত ফ্লুতে প্রাপ্তবয়স্করা কতোবার আক্রান্ত হন, তা নির্ণয়ে ৭ বছরের শিশু থেকে ৮১ বছরের প্রবীণ পর্যন্ত ১৫১ স্বেচ্ছাসেবীর রক্ত-পরীক্ষা করেন বিজ্ঞানীরা। বৃটিশদের ক্ষেত্রেও গবেষণাটির ফলাফল অভিন্ন হয় কিনা, তা যাচাইয়ে বৃটেনেও একই ধরনের জরিপ পরিচালিত হবে। এর আগে মানুষের পুরো জীবনকাল ব্যাপী কোন গবেষণা হয়নি। কারা ইনফ্লুয়েঞ্জার ঝুঁকিতে রয়েছেন, কতোবার মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন, কতোদূর পর্যন্ত সংক্রমণটি ছড়ায় বা বিস্তৃতি লাভ করে, সেসব বিষয়ে এ গবেষণা বিশেষজ্ঞদের স্বচ্ছ ধারণা দেবে। গবেষকরা দেখতে পান, অপ্রাপ্ত বয়স্ক শিশুরা গড়ে প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লুতে আক্রান্ত হওয়ার মাত্রা হ্রাস পেতে থাকে। ৩০ বছর বয়সের পর থেকে এটা অনেকটা স্থিরাবস্থায় চলে আসে এবং কোন ব্যক্তি ১ দশকে ২ বার ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। তবে সব দেশে এবং সব ধরনের আবহাওয়ায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার হার এক নাও হতে পারে। পরিবেশ ও জলবায়ুগত পার্থক্য পর্যালোচনায় আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ গবেষকরা। মানবজমিন
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature