মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে মন্তব্য: টিভি উপস্থাপক বরখাস্ত
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে জনপ্রিয় মুভি ‘প্লানেট অব দি এপস’র একটি চরিত্রের সঙ্গে তুলনা করায় যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ভাষার টেলিভিশন ইউনিভিশনের এক নামী উপস্থাপককে বরখাস্ত করা হয়েছে। ইউনিভিশন বৃহস্পতিবার জানায়, বুধবার সন্ধ্যায় টেলিভিশনে ‘এল গর্দো ওয়াই লা ফ্লাকা’ অনুষ্ঠান চলাকালে ভেনিজুয়েলার উপস্থাপক রডনার ফিগুয়েরোয়া মার্কিন ফার্স্ট লেডি সম্পর্কে এ মন্তব্য করেন। সঞ্চালকরা যখন একজন মেক-আপ শিল্পী যিনি নিজেকে মিশেল ওবামাসহ বিভিন্ন নারী সেলিব্রেটির রুপদান করেছিলেন তাকে নিয়ে আলোচনার সময় ওই টিভি উপস্থাপক এ মন্তব্য করেন। ফিগুয়েরোয়া স্প্যানিশ ভাষায় ‘মিশেল ওবামাকে প্লানেট অব দি অ্যাপস’র একটি চরিত্রের সঙ্গে তুলনা করেন। এর পরপরই ইউনিভিশন ফিগুয়েরোয়াকে বরখাস্ত করে। ইউনিভিশন এক বিবৃতিতে জানায়, গতকাল বিনোদনমূলক ‘এল গর্দো ওয়াই লা ফ্লাকা’ অনুষ্ঠান চলাকালে রডনার ফিগুয়েরোয়া মার্কিন ফার্স্ট লেডি সম্পর্কে যে মন্তব্য করেন তা পুরোপুরি নিন্দনীয়। বিবৃতিতে আরো বলা হয়, ‘ফিগুয়েরোয়াকে বরখাস্ত করা হয়েছে।’ ফিগুয়েরোয়ার ডাক নাম ‘এল ফ্যাশোনিস্তা’। তিনি একজন ফ্যাশন বিশেষজ্ঞ হিসেবে ইউনিভিশনে বেশ নাম করেন। -বাসস। ইত্তেফাক
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!