Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অ্যাপল আনছে ২৫ চ্যানেলের ওয়েবভিত্তিক টেলিভিশন সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: March 18, 2015 | 12:10 PM

জল্পনা-কল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিশ্বজুড়ে জনপ্রিয় টেক-জায়ান্ট অ্যাপল স্বপ্নটাকে বাস্তবের মাটিতে নামিয়ে আনতে এ বছরই ওয়েবভিত্তিক টেলিভিশন সেবা চালুর পরিকল্পনা করছে। এ সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য অ্যাপল প্রোগ্রামারদের সঙ্গে কাজ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আসছে শরতেই প্রায় ২৫টি চ্যানেল নিয়ে হাজির হবে ওয়েবভিত্তিক টেলিভিশন। আগামী জুনে এ সেবার ঘোষণা দেয়া এবং সেপ্টেম্বরে সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে অ্যাপলের। মুখিয়ে আছেন গ্রাহকরাও। এ খবর দিয়েছে টাইম অনলাইন। প্রদত্ত সেবায় ওয়েবভিত্তিক টেলিভিশনের যে চ্যানেলগুলো থাকছে, তার মধ্যে রয়েছে এবিসি, সিবিএস ও ফক্স নেটওয়ার্কের অধীনের কয়েকটি চ্যানেল। অ্যাপলের স্ট্রিমিং ডিভাইস অ্যাপল টিভিতে এ চ্যানেলগুলো দেখা যাবে। অ্যাপলের আইফোন ও আইপ্যাড ডিভাইসের মাধ্যমেও এ সেবাটি নিতে পারবেন গ্রাহকরা। তবে যুক্তরাষ্ট্র ছাড়া কোন কোন দেশে ওয়েবভিত্তিক এ টেলিভিশন সেবা পাওয়া যাবে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV