ভয়াবহ এক ব্যাধির নাম ‘যক্ষ্মা’: ৬ তথ্য
যক্ষ্মা (টি.বি.) আজও ভয়াবহ এক ব্যাধির নাম। আজও শুধুমাত্র সচেতনতার অভাবে প্রাণ হারাচ্ছেন লাখো মানুষ। কিন্তু, একটু সচেতনতা এবং সময়মতো কার্যকর পদক্ষেপ নিশ্চিতভাবেই যক্ষ্মা রোগীর প্রাণ বাঁচাতে পারে। নিচে যক্ষ্মা রোগের ৬টি তথ্য উপস্থাপন করা হলো:
১) বিশ্বজুড়ে মরণব্যাধি এইচআইভি/এইডসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এর পরেই যক্ষ্মার অবস্থান। প্রাণঘাতী ব্যাধির তালিকায় ইন্টারনেট ও চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক এ যুগেও দ্বিতীয় মারাত্মক রোগ যক্ষ্মা।
২) ভারতে আজও প্রতি ২ মিনিটে যক্ষ্মায় আক্রান্ত একজন মানুষ মৃত্যুবরণ করেন।
৩) ২০০৮ সালের একটি জরিপ অনুযায়ী, বাংলাদেশে এ ব্যাধিতে আক্রান্ত প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হয়। যক্ষ্মায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল বাংলাদেশ।
৪) সময়মতো, যথাযথ ও নিয়মিত চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।
৫) কাশি ৩ সপ্তাহের বেশি স্থায়ী হলে এবং ঘন কফর সঙ্গে থুতু (মাঝে-মধ্যে) বের হওয়া, বুকে ব্যথা অনুভূত হওয়া, দুর্বলতা ও ওজন কমা এবং সেই সঙ্গে জ্বর টি.বি.’র সাধারণ উপসর্গ।
৬) সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, প্রচুর পুষ্টিকর খাবার খাওয়া এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন যক্ষ্মা থেকে দূরে রাখতে সহায়তা করবে।মানবজমিন
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব