Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ছেলের দাঁত ফেলতে পিতার কাণ্ড…

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: April 2, 2015 | 9:07 AM

কমেডি সিনেমায় দাঁত তুলতে প্লাসের ব্যবহার দেখা গেছে। তা আবার বাস্তবেও চেষ্টা করেছেন কেউ কেউ। ফলও পেয়েছেন হাতেনাতে। দাঁতের দাঁতও পড়েছে, সাথে পরিশোধ করতে হয়েছে হাসপাতালে মোটা অঙ্কের বিল। তাই ওই কম্মটা চিকিৎসকদের ওপর ছাড়াই ভালো! তো এবার এক নতুন উপায় বাতলে দিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৮ বছর বয়সী একটি ছেলের পিতা। ওপরের পাটির সামনের একটি দাঁত নড়ছিল শিশুটির। কিন্তু, অস্বস্তি একটাই। দাঁতটা পড়ছে না কোনভাবে। যেই ভাবা সেই কাজ! গাড়ির সঙ্গে সুতো দিয়ো দাঁতটি বাঁধা হলো। গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ পড়লো, আর সেই চাপে উড়ে গেলো বেশ ভোগানো দাঁতটাও। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৮ বছর বয়সী শিশুটির পিতার বুদ্ধি আছে স্বীকার করতে হবে! আর এ পুরো ঘটনাটি তিনি ক্যামেরাবন্দী করতেও ভোলেননি।  সুতোর এক মাথা বাঁধা দাঁতের সঙ্গে, আরেক মাথায় লাল রঙের গাড়ির পেছনদিকে। পিতা নিজেই গাড়িটি চালালেন। সুতোয় টান পড়তেই দাঁত গোড়া থেকে উপড়ে এলো। শিশুটি হেসে বললো, উঠে গেছে। এদিকে এ ভিডিওটি ইন্টারনেটে ছাড়ার পর তা ব্যাপক সাড়া ফেলেছে। হয়তো এবার প্লাসের বদলে অতি বুদ্ধিমান কিছু মানুষ গাড়ির হর্সপাওয়ারকে কাজে লাগাবেন নড়বড়ে দাঁতটি উপড়ে ফেলতে। তবে আর দাঁতের ডাক্তারকে কেন অযথা পয়সা দেয়া! মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ