Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালের কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: April 10, 2015 | 2:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ::  স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করেছে নিউইয়র্কের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল। গত ৯ই এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় ব্রঙ্কসের পাকচেষ্টার গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন নিউজার্সীর প্লেইনবরো টাউনশিপ-এর কাউন্সিলর বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক ও বিজ্ঞানী ড. নুরুন্নবী ও তাঁর সহধর্মিনী ড. জিনাত নবী। সংবর্ধনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন লেহম্যান কলেজের অধ্যাপক ড. মিং, ব্যান্ডস-এর সভাপতি আব্দুস শহীদ ও জেনারেল সেক্রেটারী মোঃ সোলায়মান আলী, কৃষিবিদ আব্দস সবুর প্রমুখ। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনে কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলওয়াত করেন মোঃ আব্দুল হামিদ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক এবং মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার ও ম্যাথ শিক্ষক শেখ আল মামুন। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। আর মামুন’স টিউটোরিয়াল থেকে প্রস্তুতি নিয়ে স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতে যে কোন সহযোগিতার জন্য তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। তিনি বরাবরের মতো এবারও বাঙালী কমিউনিটির উচ্চশিক্ষাসহ শিক্ষা বিস্তারে নিজের সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের পক্ষে মোঃ ইসলাম, ইমতিয়াজ উদ্দিন, ফিজা ফজিলাতুন, ক্যাথরিন সানচেজ এবং পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি এমআইটিতে ভর্তির দুর্লভ সুযোগপ্রাপ্ত রাফিদ মোল্লা তাদের অনুভূতির কথা ব্যক্ত করে। তারা বলেন, কঠোর অনুশীলন, অধ্যাবসায়, মামুন স্যারের নিবিড় পরিচর্যা, দিকনির্দেশনা, পরামর্শ সঠিকভাবে পালন করার কারণে এত ভাল ফলাফল করতে পেরেছে বলে তারা আজ আনন্দিত। এরপর অভিভাবকদের পক্ষ থেকে সৈয়দ মিজানুর রহমান বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, মামুন’স টিউটোরিয়াল থেকে শিক্ষা নিয়ে তাদের সন্তানরা যে ভাল ফলাফল পেয়েছে তার সবটুকুই সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আল মামুনের ত্যাগ, কমিউনিটি সার্ভিস, কঠোর পরিশ্রম, অত্যাধুনিক লেখাপড়ার পদ্ধতি ও নিয়মানুবর্তিতার জন্য। শুরু থেকে আজঅব্দি আধুনিক ও সময়োপযোগী শিক্ষার মাধ্যমে দিন দিন মামুন’স টিউটোরিয়াল সাফল্যের শিখরে উন্নীত হয়েছে। মামুুন’স টিউটোরিয়ালে শিক্ষা গ্রহণ করে অনেক স্টুডেন্ট আজ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামীদামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। যারা আগামী দিনে বাঙালী জাতি হিসাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নেতৃত্ব দিবে। বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বাঙালী কমিউনিটিকে বিশ্ব দরবারে আরও সুপ্রতিষ্ঠিত করবে। ব্রঙ্কসের গন্ডি পেরিয়ে মামুন’স টিউটোরিয়াল আজ জ্যাকসন হাইটসেও ভাল ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন করেছে। এরপর একে একে বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত অতিথি প্রফেসর ড. মিং, ড. জিনাত নবী, আব্দুস শহীদ, সোলায়মান আলী, ইমরান শাহ রন, এ ইসলাম মামুন, বিশেষ অতিথি ড. নুরুন্নবী। তাঁরা তাঁদের বক্তব্যে বাঙালী কমিউনিটির শিক্ষার প্রসারে মামুন’স টিউটোরিয়ালের সেবা ও প্রতিষ্ঠানের কর্ণধার প্রফেসর শেখ আল মামুনের ত্যাগ, নিরলস পরিশম, কমিউনিটির প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন। ভবিষ্যত বাঙালী প্রজন্মের শিক্ষা প্রসারে মামুন’স টিউটোরিয়াল যেন সবসময় এরূপভাবে উৎকর্ষতা অর্জন করতে পারে তার জন্য কমিউনিটির জনগণকে মামুন’স টিউটোরিয়ালকে সহযোগিতা করার উদাত্ব আহ্বান জানান। তাঁরা মামুন’স টিউটোরিয়ালের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং প্রফেসর মামুনের দীর্ঘায়ু কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান বলেন, বিদেশে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা যেন মাতৃভূমিকে ভুলে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য পিতামাতার প্রতি আহ্বান জানান। তিনি লক্ষ্য, আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে মামুন’স টিউটোরিয়ালকে তার অভীষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অনুপ্রেরণা দিতে অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানান। অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়াল হতে এবছর স্পেশালইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি ও এসেম্বলী অফিস থেকে প্রদত্ত সার্টিফিকেট অব প্রোক্লেমেশন (সনদপত্র) তুলে দেন শেখ আল মামুন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও এমআইটিতে সুযোগ পাওয়া রাফিদের হাতে প্লাক তুলে দেন শেখ আল মামুন। তারপর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপনপূর্বক জনাব মামুন সকলকে ডিনারে আপ্যায়িত করেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের বিনীত অনুরোধ জানান। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা নেচে-গেয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের বরণ করে নেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. নাহিদ খান। উল্লেখ্য, চলতি বছর মামুন’্স টিউটোরিয়াল হতে প্রায় ৫২ জন শিক্ষার্থী স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে, পাশের হারে তা প্রায় ৮০%।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ