Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র বর্ণাঢ্য বর্ষবরণ ও পিঠা উৎসব রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: April 11, 2015 | 1:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র বাংলা নববর্ষ বরণ ও পিঠা উৎসব। আগামী ১২ এপ্রিল রোববার উডসাইডের কুইন্স প্যালেসে এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সারাদিনব্যাপী থাকবে পিঠা মেলা, নাচ, গান, ফ্যাশন শো, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে পিঠা ছাড়াও থাকবে বিভিন্ন রকমের খাবার-দাবার, পান্থা ইলিশ, কাপড়-চোপড় ও অলংকারের স্টল। আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা। উৎসবে অতিথিদেরকে পান্থা ইলিশ দিয়ে আপ্যায়িত করা হবে।
উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। প্রতিদিনই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। এতে বর্ণাঢ্য বৈশাখী ফ্যাশন শো’র আয়োজন করবেন হিলসাইড ভাসাবির স্বত্তাধিকারী বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার অভিনেতা পিয়াল হোসেন। তিনি আজকালকে জানান, প্রায় ১২জন মডেল নিয়ে তার এবারের ফ্যাশন শো’টি হবে ব্যতিক্রমী। প্রতিদিনই মডেলরা রিহার্সেলে অংশ নিচ্ছেন। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শিল্পীরা এতে গান গাইবেন। থাকবে নাচ ও আবৃত্তি।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এ আয়োজনে স্টল নিতে আগ্রহীদের অতিসত্ত্বর যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকো জানান, অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের কালচারাল সেক্রেটারি হাসান জিলানীকে আহ্বায়ক, নাসরীন সুলতানাকে সদস্য সচিব এবং আবদুল কাইয়ুম খানকে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান জানান, দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ উৎসব। এতে স্টল দিতে আগ্রহীদের নাসরীন সুলতানার (ফোন : ৬৪৬-৬৪১-৪৬২৭) সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। কুইন্স প্যালেসের ঠিকানা: ৩৭-১১, ৫৭ স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV