নিউইয়র্কে ইডিপি’র যাত্রা শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সামাজিক-স্বেচ্ছাসেবী-অলাভজনক সংগঠন হিসাবে ইমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) বা আত্মশক্তি উন্নয়ন প্রকল্প তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত ১২ এপ্রিল জ্যাকসন হাউটসের ৩৫-২৭, ৮৮ স্ট্রিটের একটি বাড়িতে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন (ইপিডির) নির্বাহী পরিচালক ফ্যাশান ডিজাইনার আম্বিয়া বেগম অন্তরা। তিনি বলেন, মূলত: বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক কর্মসূচী গ্রহন করে হতাশাগ্রস্থদের মাঝে আত্মশক্তি উন্নয়নের মাধ্যমে অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করাই হবে এ সংগঠনটির মূল্য লক্ষ্য।
এসময় ইডিপির পরিচালক নাইজার এফ নুর এবং জেসন রবার্ট গ্রেভস সংগঠনটির অগ্রযাত্রায় সকলের সহযোগীতা কামনা করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিশিষ্ট অভিনেতা আহমেদ শরীফ, সমাজ সেবক ও রাজনৈতিক আলহাজ্ব সোলাইমান ভুঁইয়া, সিপিএ সারোয়ার চৌধুরী, শিশু সাহিত্যিক হাসানুর রহমান, ইউএসএনিউজঅনলাইন সম্পাদক ও সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট দেওয়ান বজলু, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরজিন সভাপতি হাকিকুল ইসলাম খোকন, আমেরিকান-বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি খাঁন শওকত, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সভাপতি শাহ শহিদুল হক সাঈদ, কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এনজিও গবেষক আনিসুর রহমান, সাপ্তাহিক আজকাল-এর সাংবাদিক আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠক মিনা ইসলাম।
অনুষ্ঠানে ইডিপির নির্বাহী পরিচালক আরো বলেন, বঞ্চিত অবহেলিত অদক্ষ মানুষের জন্য নিজের সততা, মেধা-মননকে উৎসর্গ করে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। তাই ছোটবেলা থেকে মানবিক কাজে অংশ নেওয়া, গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে লেখাপড়া শেখানো ছিলো তাঁর কাজ।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ভাষা, কম্পিউটার, টেইলারিং, ফ্যাশান ডিজাইনিং, ক্ষুদ্র ব্যবসা, রন্ধন প্রণালী, রেষ্টুরেন্ট ক্যাটারিং, সাংস্কৃতিক সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালামূলক কাজ করবে। ৫০ ডলার ভর্তি ফি দিয়ে যে কোন ব্যাক্তি এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বা লাইসেন্স প্রদান করা হবে। আম্বিয়া বেগম অন্তরা বলেন, তাঁর এই কর্মকান্ড মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ও দক্ষ জনশক্তি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি হস্তশিল্প এবং কারিগরি ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষনের মাধ্যমে অদক্ষ নারী পুরুষ, তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তুলে আত্মনির্ভরশীল সমাজ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংগঠনটি ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সমাজ বদলের অঙ্গীকার করে যাত্রা শুরু করেছে। সকলেই সংগঠনটির প্রতিষ্ঠায় এবং আগামীর পথযাত্রায় সহযোগীতার হাত বাড়ানোর আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল্পনা বেগম, রোকসানা বেগম, হেলেন পারভীন, মীর হোসোইন, বাবু, ডলি শওকত, ফারহানা চৌধুরী, রওশন চৌধুরী, সংগীত শিল্পী অনুপ কুমার প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature