Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার বাংলা বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: April 21, 2015 | 1:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪২২ অনুষ্ঠিত হয় ১৭ই এপ্রিল শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এক্সিট রিয়েলিটি অডিটোরিয়ামে । সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন এবং সাংগঠনিক সম্পাদক এ্যাড: সুরাইয়া মনিরার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় । বিপুল সংখ্যক বগুড়াবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান । বগুড়াবাসী ছাড়াও প্রবাসের গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির খান পল, সহ-সভাপতি ডা: আব্দুল লতিফ, আব্দুল মজিদ, শাহানা বেগম রীনা, হুমায়ুন ফাউন্ডেশনের মুনিয়া মাহমুদ, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জাহিদ জেমস সহ অনেকে।
বৈশাখের দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রবাসের অন্যতম শিল্পি লেমন চৌধুরী, সোমা রহমান, নার্গিস রহমান সহ অনেকে। নৃত্য পরিবেশন করেন প্রবাসের অন্যতম নৃত্যশিল্পি নারমিন। এছাড়াও সমিতির নৃত্যশিল্পিরা নৃত্য পরিবেশন করেন তাঁরা হলেন আফিয়া আনজুম লাবন্য, উৎস, প্রিয়ন্তি পাল ও স্বর্নালী। চমৎকার এই সাংষ্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করেন বিমোহিত হয়ে।
গাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজের খাবার বগুড়ার গৃহবধুরা বাসায় রান্না কওে সরবরাহ করেন। যা ছিলো সত্যই মুখরোচক। পান্তা- ইলিশ, পিঠা সহ সকল দেশী খাবার খাদ্য তালিকায় ছিলো।
যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় তাঁরা হলেন মোহাম্মদ এ কাদিও, আশরাফহোসেন রতন, মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল, রোকেয়া বেগম, আলতাব হোসেন সবুজ, রেজাউদ্দৌলা এ্যাপোলো, আবু তাহের, বিধান চন্দ্র পাল, ওবায়দুল হক, আতাউর রহমান লিটন, এ্যাডঃ সুরাইয়া মনিরা, রবিউল ইসলাম, রাশিদা খাতুন হীরা, রাশেদ আল হেলাল রতন, গোলাম রাব্বানী, ইউসুফ আলী, স্বপন, সুফিনাজ স্বপ্না, রানা আহমেদ, মুন,  চন্দনা কাদির, সাদিয়া কাদির, শিল্পি সবুজ, চম্পা পাল, মনি, চন্দনা সহ সমিতির সকল সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ