Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দিনে একটি ডিম দূরে রাখবে টাইপ-২ ডায়াবেটিস

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: April 23, 2015 | 9:04 AM

আপনি যদি ডিম খেতে পছন্দ করেন এবং খাদ্যটির সঙ্গে আপনার বিপাকীয় বা হজম প্রক্রিয়ার কোনরকম দ্বন্দ্ব বা শত্রুতা না থাকে, তবে আপনার জন্য সুখবর! নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একটি করে ডিম খাওয়ার অভ্যাস আপনাকে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে কমিয়ে দেয়। গবেষণাপত্রটি ‘অ্যামেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন’-এ প্রকাশিত হয়েছে।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। যে পুরুষরা সপ্তাহে গড়ে ৪টি করে ডিম খান, তাদের ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৭ শতাংশ কম। যারা সপ্তাহে একটি মাত্র ডিম খান, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হন বিশেষজ্ঞরা। তবে ৪টির বেশি ডিম খেলে, খুব একটা লাভ নেই। কারণ, তাতে উপকারের দিক থেকে গুরুত্বপূর্ণ কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বিশ্বে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার দ্রুত বাড়ছে। ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকরা ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ৪২ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার ৩৩২ জন পুরুষের খাদ্যাভ্যাসের ওপর এ গবেষণা চালান। তবে নারীদের ক্ষেত্রে সপ্তাহে ৪টি ডিম খাওয়ার এ অভ্যাস টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতোটা কমবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এর মধ্যে পরবর্তী ১৯ বছরে ৪৩২ জন টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন। গবেষকরা দেখতে পান, ডিম খাওয়ার অভ্যাস টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। শারীরিক সক্রিয়তা, ওজন ও উচ্চতা অনুযায়ী শরীরের মাপ, ধূমপান এবং ফল ও সবজি খাওয়ার ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়েই ডিমের অপরিহার্যতার বিষয়টি উল্লেখ করছেন তারা। কোলেস্টেরোলসহ ডিমে উপকারি বহু পুষ্টি-উপাদান রয়েছে, যা টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ডিমের সাদা অংশ কুসুমসহ খাবেন কিনা। তাই বয়সভেদে কিভাবে ডিম খাওয়া উচিত, তা নির্ধারণ করতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে নিজে সচেতন হতে ইন্টারনেট থেকে তথ্য যাচাই করে নিতে হবে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV