নিউইয়র্কে ছাতকবাসী সংবর্ধনা দিলেন সাংসদ মুহিবুর রহমান মানিককে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ছাতক-দোয়ারাবাজার থেকে নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা দেয়া হয়েছে। ছাতক সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটানে পলাশ ইন্ডিয়ান রেষ্টুরেন্টে এ সংবধর্না অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসএম জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, কমিউনিটি নেতা ইকবাল আহমদ মাহবুব, নুরুজ্জামান শাহী, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীন, উপদেষ্টা মাশুকুল হক, জিল্লুল¬ হক, আফতাব আলী, আব্দুল আউয়াল, তোফায়েল আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আবদুল মুসাব্বির, সউদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, এম এ খালেক, জুনেদ চৌধুরী, মোঃ রইছ আলী, আলাল আহমদ, আরজ মিয়া, আবদুল ওয়াদুদ, আব্দুল কাদের, আবু ইসলাম, ইমতিয়াজ আহমদ বেলাল, মোঃ ফয়জুল ইসলাম, হারুন ইসলাম, সুমন আহমদ, শুকুর আলী, মোঃ মতিন, আশিক মিয়া, মোঃ ইকবাল, মাসুক আহমদ প্রমুখ। ছাতক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কবি আশরাফ হাসান। কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম। অতিথিকে ফুল দিয়ে বরণ করেন রন্টু লাল দাশ।
সংবর্ধনা অনুষ্ঠানে মুহিবুর রহমান মানিক ২০১৯ সালের মধ্যে ছাতক দোয়ারা বাজারের প্রতিটি বাড়ীতে বিদুৎ ও প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠার ঘোষনা দেন। দেশ-প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্যে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বক্তারা কমিউনিটির উন্নয়ন কর্মকা- ও অগ্রযাত্রায় মুহিবুর রহমান মানিকের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া