নিউইয়র্কের বাংলাদেশী ফার্মাসিস্ট মহলের প্রিয় মুখ কোহিনূর আলম কল্পনার ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাংলাদেশী ফার্মাসিস্ট মহলের প্রিয় মুখ লং আইল্যান্ড নিবাসী কোহিনূর আখতার আলম (কল্পনা) দীর্ঘ অসুস্থতার পর গত ২৭ এপ্রিল কানেকটিকাটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। তিনি গত আড়াই বছরের বেশি সময় ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কল্পনা ডাক নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি মা, স্বামী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা ও ভাই-বোন সহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মা দেশের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে বসবাস করেন। তার পিতা ছিলেন কোটচাঁদপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম মহসিন আলী।
মেধাবী ছাত্রী কোহিনূর আলম কল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ১৯৭৬ সালে স¦ামীর কর্মস্থল নিউইয়র্কে চলে আসেন। তিনি এখানে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করেন এবং অসুস্থ হওয়ার আগে পর্যন্ত দীর্ঘ দিন হীপ-এ ফার্মাসি টেকনিশিয়ান হিসাবে কাজ করেন।
মরহুমার স্বামী ফার্মাসিস্ট শফিউল আলম ১৯৭৪ সাল থেকে নিউইয়র্ক প্রবাসী। তিনি বাংলাদেশী ফার্মাসিস্টদের সংগঠন বাংলাদেশ-আমেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশন (বাপা)-এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
২৭ এপ্রিল সোমবার রাতে বাদ এশা মরহুমার নামাজে জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরদিন লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে তাকে দাফন করা হয়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া