Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘খাদক’ কুকুরের পেটে ২৩ রাউন্ড বুলেট, ৪টি অন্তর্বাস!

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: May 11, 2015 | 1:19 PM

খাদক কুকুরই বটে! প্রথম টেলিভিশনের একটি রিমোট কন্ট্রোল দিয়ে শুরু। এরপর একে একে লন মোয়ার বা ঘাসকাটার যন্ত্র, গ্যাস ফিল্টার ও অন্তর্বাস সবই হজম! জার্মান শেফার্ডের মতো শারীরিক গঠনের বেলজিয়ান ম্যালিনয়িস প্রজাতির ৪ বছর বয়সী কুকুর বেনোর এবার সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার। সেটা করতেই সে একেবারে ২৩ রাউন্ড বুলেট খেয়ে ফেললো! এ খবর দিয়েছে বার্তা সংস্থা । যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের মাউন্টেইন হোম এলাকার বাসিন্দা বেনোর মালিক ল্যারি ব্র্যাসফিল্ড বলছিলেন, বমি করার পূর্ব পর্যন্ত ও (বেনো) এমন আচরণ করছিল, যেন কিছুই হয়নি। বমির ভেতর থেকেই ল্যারি একটি ৩ ইঞ্চি দীর্ঘ বুলেট বের করলেন। সঙ্গে সঙ্গে ল্যারি দেখলেন ৩০৮-ক্যালিবার রাউন্ডের মধ্যে কয়েকটি উধাও। বুঝতে পেরেই দ্রুত তিনি বেনোকে নিয়ে স্থানীয় পশু-চিকিৎসকের কাছে ছুটলেন। কুকুরটির এক্স-রে করানো হলো। বেনোর পাকস্থলীতে বেশ কয়েকটি গোলাবারুদ শনাক্ত করা হলো। পশু চিকিৎসক সারাহ শেলটন বলছিলেন, আমার প্রথম উদ্বেগ ছিল বিস্ফোরণ নয়, বরং বিষক্রিয়া নিয়ে। তিনি আশঙ্কা করছিলেন, বেনোর পাকস্থলীতে সঞ্চিত অ্যাসিড মারাত্মকভাবে ধাতব বুলেটগুলোর সঙ্গে বিক্রিয়া করবে। এরপর ২ ঘণ্টার সার্জারির মাধ্যমে কুকুরটির পাকস্থলী থেকে ১৬টি কারট্রিজ বের করলেন শেলটন। দুটি আটকে ছিল বেনোর খাদ্যনালীতে। তিনি হিসাব করে বুঝলেন, খাদ্যনালীতে আটকে থাকা বুলেটগুলো বমি করেই উগরে দেবে বেনো। সেটাই ঘটলো। সব মিলিয়ে কুকুরটি ২৩ রাউন্ড বুলেট খেয়ে ফেলেছিল, যার কয়েকটি আগেই বমির মাধ্যমে বের আসে। এদিকে সার্জারির পর বেনো ফের তার পুরনো রূপে ফিরে এসেছে। ল্যারি জানান, তার স্ত্রীর আরেকটি অন্তর্বাস খেয়ে ফেলেছে বেনো। এ নিয়ে চতুর্থ অন্তর্বাস হজম করলো বেনো। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV