গুগলের স্ব-চালিত গাড়িতে ১১ দুর্ঘটনা : একবারও স্বচালিত গাড়িগুলো দুর্ঘটনার কারণ হয়নি
সার্চ-ইঞ্জিন জায়ান্ট গুগল ইনকর্পোরেশনের স্ব-চালিত গাড়িগুলো এ পর্যন্ত মোট ১১টি দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তবে এসব দুর্ঘটনায় কেউ আহত হননি। সবচেয়ে আশার কথা হলো, দুর্ঘটনায় পড়লেও, এর মধ্যে একটি দুর্ঘটনারও কারণ নয় গুগলের এ গাড়িগুলো। ৬ বছর আগে প্রকল্পটি শুরু হয়। প্রকল্পটির পরিচালক ক্রিস আর্মসন আজ এ তথ্য দিয়েছেন। তিনি জানান, বিশেষ করে ট্রাফিক সিগন্যালে গাড়িগুলোকে পেছন থেকে ৭ বার ধাক্কা দেয়া হয়েছে, যার অধিকাংশই ঘটেছে শহরের রাস্তায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুগলের স্ব-চালিত ২০টিরও বেশি গাড়ির দায়িত্বে রয়েছে চালকদের একটি টিম। গুগলের গাড়িগুলো এ পর্যন্ত ১৭ লাখ মাইল পথ পাড়ি দিয়েছে। ক্রিস প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে একটি পোস্টে লিখেছেন, একবারও স্বচালিত গাড়িগুলো দুর্ঘটনার কারণ হয়নি। তিনি আরও লিখেছেন, আপনি যদি রাস্তায় যথেষ্ট সময় ব্যয় করেন, তবে আপনি গাড়িতে থাকেন বা স্বচালিত গাড়িতে থকেন, দুর্ঘটনা ঘটবেই। স্বচালিত গাড়িগুলো হাজার হাজার মাইল পথ চালানোর মাধ্যমে দুর্ঘটনার কারণগুলো আরও ভালোভাবে উপলব্ধি করা, সেগুলো নিয়ে কাজ করা এবং গুগলের আরও অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি উদ্ভাবনে কঠোর চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্রিস আর্মসন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল