Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৩১৪ ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: May 14, 2015 | 11:36 AM

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ১৯০ ডলার থেকে ১ হাজার ৩১৪ ডলার হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ের তথ্য বিশ্লেষণ করে মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। এই হিসাবে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সভায় নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৯৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি। মুস্তফা কামাল বলেন, এখন আমাদের মাথাপিছু আয় বেড়ে বছরে ১ হাজার ৩১৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১ হাজার ১৯০ ডলার। তিনি জানান, মাথাপিছু আয়ের এই হিসাবে (নমিনাল) বাংলাদেশের অর্থনীতি পৃথিবীতে ৫৮তম। আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পারচেজিং পাওয়ার প্যারাইটি) আমাদের মাথাপিছু আয় ৩ হাজার ১৯০ ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমাদের অর্থনীতি পৃথিবীর ৩৬তম। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV