শেখ আল মামুন National Academy of Future Physicians & Medical Scientists Organization এর Honorary Board of Educators নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম : National Academy of Future Physicians & Medical Scientists Organization– এ Honorary Board of Educator হিসাবে নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন। সংগঠনটি চলতি বছর শিক্ষা প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুনকে তাদের Honorary Board of Educator 2015 নির্বাচিত করে তাঁকে Certificate of Recognition & Appreciation-এ ভূষিত করে কংগ্রেসে অংশগ্রহন করার আমন্ত্রন জানিয়েছে। সংগঠনটি শেখ আল মামুনের কাছে ১০জন সেরা শিক্ষার্থীকে নিয়ে সেমিনারে অংশগ্রহন করার জন্য আমন্ত্রনপত্র পাঠিয়েছে। মামুনের নমিনেশনে তারা এই ১০জন থেকে ১জনকে স্কলারশিপও প্রদান করবে।
জানা যায়, ভবিষ্যতের Math Specialist, Science & Technologist, Zoologist প্রভৃতি তৈরির লক্ষ্যকে সামনে রেখে National Academy of Future Physicians & Medical Scientists’ নামের এই সংগঠনটি প্রতিবছর ম্যাসাচিউটিস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত পৃথিবী বিখ্যাত হার্বার্ড ও এম.আই.টিসহ অন্যান্য স্বনামধন্য ইউনির্ভাসিটিতে সেমিনারের আয়োজন করে। প্রতিবারের ন্যায় এবারও আগামী ২৫, ২৬ ও ২৭শে জুন তিন দিনব্যাপী তাদের কংগ্রেস বোস্টনেই অনুষ্ঠিত হবে। উক্ত কংগ্রেসে যুক্তরাষ্ট্রসহ পৃথিবী বিখ্যাত স্বনামধন্য চিকিৎসক, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, প্রকৌশলীবৃন্দ অংশগ্রহন করবেন।
প্রতি বছর শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এই কংগ্রেসে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে (STEM) শীর্ষ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ীদের আমন্ত্রণ জানান হয়।
পরপর তিন মেয়াদে প্রেসিডেন্ট হাউজ অর্থাৎ হোয়াইট হাউজের ডাক্তার তথা প্রেসিডেন্টের ফিজিশিয়ান নির্বাচিত হওয়া Dr. Connie Marino, M.D. FACP সংগঠনটির বর্তমান নির্বাহী পরিচালক। সম্প্রতি শেখ আল মামুনের কমিউনিটির প্রতি দায়িত্বশীলতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর স্বাক্ষরিত এ সার্টিফিকেট মামুনকে প্রদান করা হয়েছে। শিক্ষক হিসাবে এটিই প্রথম কোন বাঙালীর এতবড় স্বীকৃতি।
উল্লেখ্য যে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যারা সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম তাঁদেরকে এই পুরষ্কারে ভূষিত করা হয়। তাঁদের মধ্যে কয়েকজন নোবেল জয়ীও রয়েছেন। যেমন (i) Jack Szostak, Ph.D, Nobel Prize winner 2009, Harvard University Professor of Genetics and Chemistry, (ii) Mario Capecchi, Ph.D, Nobel Prize winner 2007, is a Biophysicist, (iii) Ferid Murad, M.D., Ph.D, Nobel Prize winner 1998. (iv) Francis S. Collins, M.D., Ph.D, Nobel Prize winner 2007, Director of the National Institute of Health (NIH), (v) Sir Richard Roberts Ph.D, Nobel Prize winner 1993, (vi) Boris D. Lushniak, M.D., M.P.H, The Surgeon General of the United States, (vii) J. Craig Venter, Ph.D., Scientist, Winner of the 2009 Presidential National Medal of Science and Genomics Genius সহ আরও অনেক প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ব্যক্তিত্ব।
এ বিষয়ে শেখ আল মামুন জানিয়েছেন যে, এমন একটি স্বীকৃতিতে তিনি যারপরনাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রবাসে বাঙালী শিক্ষার্থী তৈরিতে তথা শিক্ষা প্রসারে তিনি নিরলস পরিশ্রম করে যাবেন এবং নিজের মেধা, মনন, শ্রম এবং ত্যাগের বিনিময়ে বাঙালী কমিউনিটির জন্য আরও ভাল কিছু উপহার দিতে তিনি সব সময়ই অঙ্গীকারাবদ্ধ। তিনি তাঁকে সম্মানিত করায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
শেখ আল মামুন জানান, সামাজিক জীবনে বিজ্ঞান এবং গণিতের গুরুত্ব অপরিসীম। সেবিষয়ে আরও ভালভাবে বিকশিত হওয়ার লক্ষ্যে আমাদেরও উচিত শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানশাস্ত্র বেশি বেশি জানা বা পড়ার জন্য উৎসাহিত করা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!