নিউইয়র্কে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু শুক্রবার
ইউএসএনিউজঅনলাইন.কম : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউইয়র্কে ২২ মে শুক্রবার বিকেল ৫টায় আন্তর্জাতিক ও বইমেলার তিনদিনব্যাপী উৎসব শুরু হচ্ছে। প্যারেড, শিশু-কিশোর সমাবেশ, বইমেলা উদ্বোধনসহ থাকছে নানা আয়োজন। বাংলা উৎসব ও বইমেলার দুই যুগ পূর্তি উপলক্ষে বাংলা উৎসব প্যারেড অনুষ্ঠিত হচ্ছে জ্যাকসন হাইটসের ৭৪ স্্রীট এবং ৩৭ রোড ডাইভারসিটি প্লাজা থেকে। এই প্যারেডের থাকছে উত্তর আমেরিকায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের ‘যেমন খুশী তেমন সাজো’ প্রতিযোগিতা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। এতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার সার্বিক দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আহ্বায়ক রোকেয়া হায়দার, সাংবাদিক নিনি ওয়াহেদ, সাহিত্যিক ফেরদৌদ সাজেদ ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা প্রমুখ।
সংবাদ সম্মেলনে উৎসবের আহ্বায়ক রোকেয়া হায়দার বলেন, এই শোভাযাত্রায় সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া-শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সংগঠনগুলোকে তাদের নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, এই প্যারেডে অংশ নিয়ে আমরা জ্যাকসন হাইটসে বাঙালিদের ঐতিহ্যবাহী নববর্ষের শোভাযাত্রা সমেত বাঙালীদের গৌরবগাঁথা আমেরিকার মূলধারায় আন্তর্জাতিক বাংলা উৎসব সপ্তাহ অর্জনের মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে। উদ্বোধনী দিনে থাকছে মুক্তির গানের নির্মাতা লেয়ার লেভিনকে সম্মাননা প্রদান। থাকছে নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে কনসাট ফর বাংলাদেশ। এদিন ২৪ জন বরণ্য ব্যক্তি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আন্তর্জাতিক বাংলা ও উৎসব ও বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবছর রেকর্ডসংখ্যক বাংলাদেশের প্রকাশক বইমেলায় অংশগ্রহণ করছেন, যা ২৪ বছরের ইতিহাসে কখনো ঘটেনি। ইতমধ্যে সময় প্রকাশনার প্রধান ফরিদ আহমেদ, বাংলাপ্রকাশের প্রধান পরিচালক প্রকৌশলী মেহেদী হাসান, প্রীতম প্রকাশের পপি চেধৈুরী, নালন্দা প্রকাশনার রেদওয়ানুর জুয়েল নিউইয়র্কে এসে পৌছেছেন। গত বুধবার ইত্তেহাদ এয়াল লাইন্সে এসে পৌছেছেন আহেমদ মাওলা ব্রাদার্স এর প্রধান আহমেদ মাহমুদুল হক, বাংলাদেশ সৃজনশীল প্রকাশনা ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি ও পুথিনিলয় এর স্বত্বাধিকারী শ্যামল পাল, সন্দেশ প্রকাশনার লুৎফরু রহমান চৌধুরী, গতিধারা প্রকাশনার স্বত্বাধিকারী সিকদার আবুল বাশার, ধ্রুবপদ প্রকাশনার প্রধান আবুল বাশার ফিরোজ, ইত্যাদি প্রকাশনার জহিরুল আবেদীন জুয়েল জেএফকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এনিয়ে এবছর ১১ জন প্রকাশকসহ মোট ১৬টি রেকর্ডসংখ্যক পুস্তক প্রকাশক ও বিক্রেতা এববছর আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় অংশগ্রহণ করছে। আরো অন্যান্য অতিথিরাও এক এক করে ২১ তারিখের মধ্যে নিউইয়র্কে এসে পৌছাবেন।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের মূলধারার অতিথিবৃন্দ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইউরোপ ও আমেরিকা থেকে আগত কবি-লেখক-সাহিত্যিক-সাংবাদিকসহ আগত সকল অতিথিবৃন্দ এই প্যারেড অংশ নেয়া ছাড়াও ডাইভারসিটি প্লাজাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও লেখক নব বিক্রম কিশোর ত্রিপুরার নেতৃত্বে আসা বাংলাদেশ সরকারের সহযোগিতায় আসা সাংস্কৃতিক দলের শিল্পীরাও অংশ নেবেন। মুখোশ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন রকম সামগ্রী নিয়ে এই শোভাযাত্রা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন সূত্রে জানা যায় শোভা যাত্রাটি ৭৪ স্ট্রীট থেকে ৭৩ স্ট্রীট বাংলাদেশের সকল প্রতিষ্ঠানুগলোর সামনে দিয়ে ৩৭ এভিনিউ হয়ে পিএস ৬৯ মিলনায়নত ৭৭ স্ট্রীটে শেষ হবে।
আয়োজকদের সূত্রে জানা যায়: বইমেলা উদ্বোধন করবেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এছাড়া এবছর বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইউরোপ, কানাডা ও আমেরিকার বিভিন্ন শহর থেকে যোগ দিচ্ছেন: রেহমান সোবহান, অনুপম সেন, রামকুমার মুখোপাধ্যায়, রওনক জাহান, রামেন্দু মজুমদার, দিলারা হাশেম, লুৎফুর রহমান রিটন, ইকবাল হাসান, আহমেদ মাযহার, আমিরুল ইসলাম, গোলাম মোর্তজা, নাজমুন নেসা পিয়ারী, গীতালি হাসান , শারমিন আহমেদ, হুমায়ূন কবীর ঢালী, মিজানুর রহমান জোদ্দার, বীরুপাক্ষ পাল, জসিম মল্লিক, সৌম্য দাশগুপ্ত, মৃণাল চৌধুরী, শিকাগো আনাম, হুমায়ূন কবীর, ফয়েজ কবীরসহ আরো অনেক লেখক-সাহিত্যিক। এছাড়া বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও লেখক নব বিক্রম কিশোর ত্রিপুরার নেতৃত্বে বাংলাদেশ সরকারের সহযোগিতায় একটি সাংস্কৃতিক দল অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী আব্দুল হাদী ও সামিনা চৌধুরী ।
এবছর রেকর্ডসংখ্যক পুস্তক প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠান বইমেলায় যোগ দিচ্ছে। আসছেন আহমেদ মাহমুদুল হক, মাওলা ব্রাদার্স; ফরিদ আহমেদ, সময় প্রকাশন; মোঃ মনিরুল হক, অনন্যা প্রকাশন; প্রকৌশলী মেহেদী হাসান, বাংলাপ্রকাশ; পপি চৌধুরী, প্রীতম প্রকাশ; লুৎফুর রহমান চৌধুরী, সন্দেশ; মোঃ আবুর বাশার ফিরোজ শেখ, ধ্রুবপদ; রেদওয়ানুর রহমান জুয়েল. নালন্দা; সিকদার আবুল বাশার, গতিধারা; জহিরুল আবেদীন জুয়েল, মোঃ জসীমউদ্দীন, কথাপ্রকাশ; ইত্যাদি; পুথিনীলয়; প্রথমা প্রকাশন, চন্দ্রাবতী একাডেমী , পশ্চিমবঙ্গ থেকে সাহিত্যম, বিশ্বভারতী, নিউইয়র্ক থেকে যোগ দিচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র, ইসলামী ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স ও মুক্তধারা-নিউইয়র্ক।
অতিথি হিসেবে নিউইয়র্কস্থ কনসাল জেনারেল শামীম আহসান। আসছেন বাংলাদেশ থেকে সাউথ ইস্ট ব্যাংকের এমডি শহীদ হোসেন, ডিএমডি কামাল হোসেন, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের সিইও ফারজানা চৌধুরী, মোঃ শাহাবুদ্দীন পাটোয়ারী, ইকনমিক মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, মোহাম্মদ আতাউর রহমান, সিইও, সোনালী এক্সচেঞ্জ এবং নজরুল ইসলাম।
আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৫ সালের পূর্বেকার স্থান পরিবর্তন করে গত ৫ মে ঘোষণা করা হয়েছে জ্যাকস হাইটসের ৭৭ স্ট্রীট ও ৩৭ এভিনিউতে অবস্থিত পিএস ৬৯ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উৎসবের আহ্বায়ক রোকেয়া হায়দার জানান, নিউইয়র্ক প্রবাসী বাঙালিদের অতি পরিচিত স্থান জ্যাকসন হাইটসে মেলাটি তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবার ফলে এবছর ব্যাপক সংখ্যক বাঙালি এ উৎসবে যোগ দিতে পারবেন। তিনি জানান, ২২ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং উত্তর আমেরিকা অভিবাসীসহ সকলকে এই উৎসবে যোগ দেয়ার জন্য আহ্বান। শুক্রবার দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এবছরও গত ২৩ বছরের মত শিশু কিশোরদের বাংলা লিখন, চিত্রাংকন, নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা থাকছে।
শিশু কিশোর প্রতিযোগিতা : বাংলা লিখন, ক. ৬ থেকে ৮ বছর স্বরবর্ণ/ব্যঞ্জন বর্ণ , খ. ৯ থেকে ১২ বছর যে কোন কবিতা (১০ লাইন), গ. ১৩থেকে ১৬ বছর: নতুন প্রজন্মের ভাবনা। চিত্রাঙ্কন: ক. ৬ থেকে ৮ বছর রয়েল বেঙ্গল টাইগার, খ. ৯ থেকে ১২ বছর মুক্তিযুদ্ধের দৃশ্য, গ. ১৩থেকে ১৬ বছর কবি শামসুর রাহমানের চিত্র। সঙ্গীত: ক. ৬ থেকে ৮ বছর ছড়া গান, খ. ৯ থেকে ১২ বছর রবীন্দ্র/ নজরুল সঙ্গীত, গ. ১৩থেকে ১৬ বছর রাগাশ্রয়ী গান। নৃত্য: ক. ৬ থেকে ৮ বছর শিশুদের রবীন্দ্র/নজরুল সঙ্গীতের সঙ্গে নাচ, খ. ৯ থেকে ১২ বছর গানের সঙ্গে নাচ, গ. ১৩থেকে ১৬ বছর শাস্ত্রীয় নৃত্য (৩ থেকে ৫ মিনিন। আবৃত্তি: ক. ৬ থেকে ৮ বছর ছড়া (মুখস্থ), খ.৯ থেকে ১২ বছর কবিতা (১০ লাইন), গ. ১৩থেকে ১৬ বছর কবিতা (১০ লাইন)। যোগাযোগ: ৭১৮-৩১৪-৪৬৪৮।
তিনদিনব্যাপী উৎসবে আমেরিকা, ইউরোপ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক কবি, লেখক, সাহিত্যিক, আবৃত্তিকার-শিল্পী যে দেবেন। থাকছে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, নতুন বইয়ের পরিচিতিসহ বিভিন্ন অনুষ্ঠান মালা। উদ্বোধনী মুক্তির গানের রির্মাতা লেয়ার লেভিনকে সম্মাননা জ্ঞাপন করা হবে। থাকছে এদিন নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে ‘কনসাট ফর বাংলাদেশ’। এ উপলক্ষে আন্তর্জাতিক বাংলা উৎসব বইমেলার খবর আপডেট জানার জন্য িি.িরনধহমষধঁঃংধন.ড়ৎম অনুরোধ করা হয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








