Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বই বিরোধী শিক্ষা ব্যবস্থা’ – নিউইয়র্কে বাংলা উৎসব ও বই মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: May 24, 2015 | 12:42 PM

নিউইয়র্ক : উত্তর আমেরিকা আন্তর্জাতিক বাংলা উৎসব এবং বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বই বিরোধী শিক্ষা ব্যবস্থা’।অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, নিউইয়র্কে ২ যুগ বাংলা বই মেলা হচ্ছে এবং আন্তর্জাতিক বাংলা উৎসব হচ্ছে এটা কম কথা নয়। আগামী বছর ২৫ বছর হবে। রজত জয়ন্তীর আরো বড় অনুষ্ঠান হবে। বাঙালি উৎসবে মেতে উঠবে। আমি মনে করি এই উৎসবের ধারা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক এই উৎসব সবার প্রাণের উৎসবে পরিণত হবে। তিনি বলেন, উৎসব না হলে জীবন চাঙ্গা হয় না। আগামী তিনটি দিন আপনাদের আন্দন্দের মধ্যে দিয়ে কাটুক এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রসার জাতি হিসাবে আমাদের অগ্রযাত্রার পরিচয় বহন করে। বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা এবং প্রসার ঘটছে। দূর দেশে থেকেও নিজস্ব ভাষা এবং সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে প্রবাসীরা তাদের স্বকীয়তাকেই সমৃদ্ধ করছেন। বাঙ্গালীর এ নব জাগরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সমৃদ্ধ জাতিসত্ত্ব¡কেই তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লেয়ার লেভিন। যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে চলে গিয়েছিলেন। তার ক্যামেরায় বন্দি করেছিলেন দুলর্ব অনেক চিত্র। যে চিত্র দিয়ে পরে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ তৈরি করেছিলেন মুক্তির গান। তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ লেয়ার লেভিনের কাছ থেকেই সেই দুর্বল চিত্রগুলো সংগ্রহ করেছিলেন। লেভিন নিজেও জানালেন সেই কথা। তাকে ২৪তম বই মেলা এবং আন্তর্জাতিক বাংলা উৎসবের প্রথম দিনেই সম্মাননা জানানো হয়। সম্মাননা অনুষ্ঠানে লেয়ার লেভিন আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমি এই চিত্র দিয়ে জয় বাংলা চলচ্চিত্র করার চিন্তা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার তা হয়ে ওঠেনি। তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ আমার কাছে আসলে আমি তাদের তা নি:শর্তে তুলে দিই। তিনি আরো বলেন, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কাট্্ির, বাংলাদেশের মানুষও বিউটিফুল এবং বাংলাদেশের সংস্কৃতিও বিউটিফুল। তিনি আরো বলেন, আমি যখন চিত্র গ্রহণ করছিলাম, সেই সময় আমাকে আমেরিকান স্পাই বলে গ্রেফতার করা হয়, আমেরিকায় পাঠিয়ে দেয়া হয়। লেয়ার লেভিনবে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান। এই পর্বটি পরিচালনা করেন হাসান ফেরদৌস এবং লেভিনের বাড়ি যাওয়া এবং চিত্রগুলো তুলে দেয়ার ঘটনা বর্ণনা করেন সৈয়দ টিপু সুলতান।
গত ২২ মে নিউইয়র্ক সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি স্কুল অডিটোরিয়ামে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী বই মেলা এবং আন্তর্জাতিক বাংলা উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এর পর পরই ২৪টি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বই মেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসবের উদ্বাধনী অনুষ্ঠানের সমাপ্তি টানের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, বই মেলার আহবায়ক ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, বিশিষ্ট নাট্যকার রামেন্দু মজুমদার, বিশ্বভারতীর পরিচালক রাম কুমার মুখোপাধ্যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা, আমিনুল ইসলাম, আহমেদ মাজহার, হুমায়ুন কবীর ঢালি, সাংবাদিক আহমেদ মুসা, বিশিষ্ট ছড়াকার লুফুৎর রহমান রিটন, বীরু প্রকাশ পাল, শহীদ হাসান, হাসান ফেরদৌস, শামীম আহসান, লেখিকা নাজমুন নেসা পেয়ারি, বিশিষ্ট লেখিকা শারমিন আহমেদ, সম্মুদাস গুপ্ত, নজরুল ইসলাম, ড. নূরন্নবী, সাংবাদিক মনজুর আহমদ, লেখক ফেরদৌস সাজেদীন প্রমুখ।
আহবায়িকা রোকেয়া হায়দার বই মেলায় আগত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী তিন দিন আমরা উৎসবে মেতে থাকবো। আপনারা যা বলবেন আমরা তা শুনবো, আর আমরা যা বলবো তা আপনারা শুনবেন। তিনি বলেন, বই মেলা এবং আন্তর্জাতিক বাংলা উৎসব সৌহার্দ্য, সম্প্রীতি এবং বিশ্ব বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্ব শুরু হয় সঙ্গীত পরিষদের উদ্বোধনী সঙ্গীত এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতি শিল্পীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে। জজ হ্যারিসনের সঙ্গীত দিয়েই নতুন প্রজন্মের শিল্পী দ্বিতীয় ফেরদৌস, দীপাঞ্জলী ভৌমিক, বাসমা, শ্রুতিকনা দাস ও সৌরভ সরকারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ। আরো সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মেহরুন আহমেদ, মারিয়া ও স্থানীয় শিল্পী পার্থ সারথি মুখোপাধ্যায়।
পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা। উপস্থাপনায় ছিলেন ডানা ইসলাম, ক্লারা রোজারিও ও সেমন্তী ওয়াহেদ। বই মেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বই মেলার প্রাঙ্গণে এসে শেষ হয়। এই শোভা যাত্রায় অতিথিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV