নিউইয়র্কে এমআরপি ও এমআরভি-র দুটি নতুন ওয়ার্ক স্টেশন চালু
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসা-এর দুটি বহনযোগ্য ওয়ার্ক স্টেশন চালু করা হয়েছে। কনসাল জেনারেল মো. শামীম আহসান, এনডিসি সম্প্রতি এ নতুন ওয়ার্ক স্টেশন দুটো উদ্বোধন করেন। দুটো মোবাইল ইউনিটের সংযোজন কনস্যুলেট এর আওতাধীন দূরবর্তী এলাকায় (কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউজার্সি, রোড আইল্যান্ড ও ভারমন্ড) মেশিন রিডেবল পাসপোর্ট পাবার ক্ষেত্রে সহায়ক হবে। এখন থেকে দূরবর্তী অঞ্চলে বসবাসরত এমআরপি ও জন্ম নিবন্ধন নম্বর (আইবিআরএন) প্রার্থীরা ভ্রাম্যমান কনস্যুলার টিম এর অবস্থানকালে স্ব স্ব এলাকায় ডিজিটাল ফটো ও ফিংগার প্রিন্ট দিতে পারবেন। শিগগিরই আরো কয়েকটি ওয়ার্ক স্টেশন সংযুক্ত করা সম্ভব হবে বলে আশা করা যায়।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!