Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ঝড় ও বন্যায় বিপর্যস্ত টেক্সাস, ওকলাহোমা ও মেক্সিকোয় নিহত ৩১

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: May 27, 2015 | 6:43 PM

টেক্সাস, ওকলাহোমা ও মেক্সিাকো ঝড় ও একটানা ভারি বর্ষণে বিপর্যস্ত। রাস্তাঘাট বন্যার পানিতে সম্পূর্ণ প্লাবিত। শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে ব্রিজ, উপড়ে গেছে গাছপালা, ডুবে গেছে সহস্রাধিক যানবাহন, বিদ্যুৎবিহীন রয়েছেন লক্ষাধিক মানুষ। টেক্সাস, ওকলাহোমা ও মেক্সিকোয় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে টেক্সাসের হিউস্টন শহরেই নিহতের সংখ্যা ৫ জনে উন্নীত হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফলে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটকে ফেডারেল সরকারের কাছ থেকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন সিএনএন। টেক্সাস ও ওকলাহোমায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। একইভাবে বিপর্যস্ত হয়েছে মেক্সিকোর সিউডাড অ্যাকিউনা এলাকা। সেখানে প্রায় হারিয়েছেন কমপক্ষে ১৩ জন। নিখোঁজ অভিবাসীদের সুনির্দিষ্ট সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের চতুর্থ জনসংখ্যাবহুল শহর হিউস্টন থেকে সাহায্যের জন্য ১ হাজারেরও বেশি ফোনকল পেয়েছেন বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীরা। বন্যায় প্লাবিত হিউস্টন কবরস্থান থেকে একটি কফিন উঠে এসেছে ওপরে। হিউস্টন শহরের মেয়র অ্যানিস পার্কার এক সংবাদ-সম্মেলনে বলেছেন, বহু মানুষ বন্যায় ভেসে যাওয়া সড়কে গাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। হিউস্টনে দুই জনকে গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্যায় এক হাজারেরও বেশি যানবাহন ডুবে গেছে। মানুষ বাইসাইকেল, কায়াক বোট ও সার্ফবোর্ডের সাহায্যে যাতায়াত করছেন। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু হিউস্টনেই ২ শতাধিক বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। সেখানে প্রায় ১,০০০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ