টেক্সাসে বন্যায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, দেশে মৃত্যু সংবাদ শুনে মা হৃদরোগে আক্রান্ত
ইউএসএনিউজ অনলাইন : টেক্সাসের প্রলয়ংকারী বন্যায় এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১২ মে হিউস্টন শহরে এই শোকাবহ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম নূরুল আলম চৌধুরী। ৩৬ বছর বয়সী নূরুল আলমের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। জানা গেছে, নিজের গাড়িতে বোনের বাসায় যাওয়ার পথে তিনি বন্যার পানির প্রবল তোড়ের মুখে পড়েন। হাইওয়ে থেকে একটি এক্সিট নেয়ার পর তিনি সামনে বন্যার পানি ধেয়ে আসতে দেখেন। এই সময় পুলিশ তাকে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসতে বললে তিনি ফিরে আসার জন্য গাড়ি ঘোরাবার চেষ্টা করেন। কিন্তু তার মধ্যেই পানির তীব্র ¯্রােত তার ওপর আছড়ে পড়ে এবং তার গাড়িটিকে ডুবিয়ে দেয়। এই অবস্থায় তিনি গাড়ির ছাদের ঢাকনা খুলে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু বন্যার তোড় গাড়িসহ তাকে ভাসিয়ে নিয়ে যায়। দুই দিন পর তার লাশ পাওয়া যায়। তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় টেক্সাসে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, ওই দিনই ছিল নূরুল আলম চৌধুরীর জন্মদিন। তার বোনের বাসায় তার জন্মদিন উদ্যাপনের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষেই তিনি বোনের বাসায় যাচ্ছিলেন। নূরুল আলম মাত্র পাঁচ দিন আগে দেশ থেকে তার কর্মস্থল হিউস্টনে ফিরেছিলেন। কাজ করতেন একটি গ্যাস স্টেশনে। তিনি এদেশে এসেছিলেন চার বছর আগে। তিন বছর আগে দেশে গিয়ে বিয়ে করেন। নূরুল আলমের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে দেশে হৃদরোগে আক্রান্ত হন তার মা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!