নিউইয়র্কে জাতিসংঘের অভ্যন্তরে সদস্য দেশ/সং¯হার অংশগ্রহনে আন্তর্জাতিক বাজার (মেলা) : বাংলাদেশ স্টলে লক্ষনীয় ভীড়
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের অভ্যন্তরে সদস্য দেশ/সং¯হার অংশগ্রহনে আন্তর্জাতিক বাজার (মেলা) অনুষ্ঠিত হয়েছে ২ জুন। মেলার উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মহাসচিবের স্ত্রী মিসেস বান সুন-টিক। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল দশটা ত্রিশ মিনিটে মেলা শুরু হয় এবং বিকেল চারটায় শেষ হয়। এতে জাতিসংঘের সদস্য দেশসমূহ অংশগ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রী বক্তব্য রাখেন। এতে জাতিসংঘ মহাসচিব বলেন, মেলার মুল লক্ষ্য হচ্ছে সদস্য দেশ সমূহের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরী করা। এমন আয়োজনে অংশগ্রহন করায় তিনি সদস্য দেশ সমূহের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সারা বিশ্ব মিলে একবিশ্ব গড়ে তোলার আহবান জানান। বিশ্বে ধনী গরিবের ভেদাভেদ ভূলে পারস্পরিক সহযোগিতার তাগিদ দেন।
মেলায় ‘বাংলাদেশ’ নামে স্টল স্থাপন করা হয়। এতে দেশীয় হাতের তৈরী খাবার পরিবেশন করা হয়। এমন মুখরোচক খাবারের স্বাদ পেতে বিভিন্ন দেশের ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। জাতিসংঘ মহাসচিব স্বয়ং বাংলাদেশ স্টলের খাবার ক্রয় করেন। বিক্রি হতে অর্জিত অর্থ জাতিসংঘের দূর্গতদের জন্যে প্রদান করা হয়। মেলায় অংশগ্রহন করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন জাতিসংঘ মহাসচিবের স্ত্রীর আহবানে সাড়া দিয়ে সদস্য দেশসমূহের স্ত্রীদের এ আয়োজন সত্যিই এক মহামিলন। যেখানে সারা বিশ্বের কাছে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সম্প্রীতিকে তুলে ধরার সুযোগ তৈরী হয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!